Cyclone Biparjoy: ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতিতে বইবে ঘুর্নিঝড়, ‘বিপর্যয়’ আসছে ১৫ই জুন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামী ১৫ জুন বিকেলে বিপর্যয় ঘটতে চলেছে। চরম সম্ভাবনার কথা জানাল নয়া দিল্লি মৌসম ভবন (IMD)। এখন পূর্ব-মধ্য আরব সাগরে রয়েছে অতি তীব্র ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ (Biporjoy)। তার অবস্থান মুম্বই থেকে ৬২০ কিলোমিটার দূরে। গুজরাতের পোরবন্দর থেকে দূরত্ব ৫৬০ কিলোমিটার। পাশাপাশি পাকিস্তানের করাচি থেকে ৮৭০ কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়। বিপর্যয়ের যা মতিগতি তাতে আগামী পাঁচ দিনে এই ৮৭০ কিলোমিটার পথ পেরিয়ে, করাচির কাছাকাছি পৌঁছবে ‘বিপর্যয়’।

আরও পড়ুনঃ পঞ্চায়েতে অন্যদলের প্রার্থী হয়ে জিতলেও যোগ দেবে সেই তৃণমূলেই! দাবি মদনের

আরব সাগরে ঘনীভূত হওয়া ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ (Cyclone Biparjoy) পরিণত হয়েছে অতি প্রবল ঘূর্ণিঝড়ে। রবিবার এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। যার জেরে আগামী পাঁচ বছর প্রবল দুর্যোগের কবলে পড়তে চলেছে গুজরাট (Gujarat)। বিশেষ করে সৌরাষ্ট্র-কচ্ছ উপকূল। রবিবার ভোর সাড়ে ৫টা নাগাদ এই ঘূর্ণিঝড় Extremely Severe Cyclonic Storm-এ পরিণত হয়েছে। এমনটাই জানিয়েছে মৌসম ভবন। ইতিমধ্য়েই আরব সাগরের উপকূলবর্তী সমস্ত অঞ্চলে অ্যালার্ট জারি করা হয়েছে।

ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতিতে বইবে ঘুর্নিঝড়, 'বিপর্যয়' আসছে ১৫ই জুন।
ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতিতে বইবে ঘুর্নিঝড়, ‘বিপর্যয়’ আসছে ১৫ই জুন।

এখনও পর্যন্ত বিপর্যয়ের যা গতিবিধি, তাতে মনে করা হচ্ছে সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূল হয়ে ক্রমশ উত্তরদিকে এগিয়ে পাকিস্তানে চলে যাবে ওই ঘূর্ণিঝড। পাকিস্তান সরকাররের তরফে সিন্ধ প্রদেশ ও বালোচিস্তানের প্রশাসনকে সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে গুজরাটের পাশাপাশি কেরল, কর্ণাটক ও লাক্ষাদ্বীপেও মৎস্যজীবীদের মাছ ধরতে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। গুজরাটের জনপ্রিয় সৈকত তিথল পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সমুদ্রে ইতিমধ্যেই অতিকায় ঢেউ উঠতে শুরু করেছে। বইছে প্রবল ঝোড়ো বাতাস।

ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতিতে বইবে ঘুর্নিঝড়, ‘বিপর্যয়’ আসছে ১৫ই জুন।

ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতিতে বইবে ঘুর্নিঝড়, 'বিপর্যয়' আসছে ১৫ই জুন।

গত মাসে ঘূর্ণিঝড় ‘মোখা’ তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল। ঘণ্টায় ২১০ কিমি গতিবেগে ঝড় তুলে ‘মোখা’ আছড়ে পড়ে মায়ানমার উপকূলে। রোহিঙ্গাদের নিয়ে যারা প্রতিনিয়ত কাজ করেন, তাদের দাবি, অন্ততপক্ষে চারশো মানুষের মৃত্যু হয়। উপকূলীয় রোহিঙ্গা শিবিরও ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। এ বার ‘বিপর্যয়’ও চরম তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে।

Biporjoy.3

তার প্রভাবে মাঝ সমুদ্রে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে পাকিস্তান উপকূলে পৌঁছনোর আগে, বেশ খানিকটা শক্তি হারাবে ‘বিপর্যয়’। এখনও পর্যন্ত যা সম্ভাবনা, করাচির কাছে ঘণ্টায় ১১৫ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত