নজরবন্দি ব্যুরোঃ টানা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় পুড়ছিল বাংলা। জন সাধারণ তাকিয়ে ছিল কিছুটা চাতকের মত, কখন বৃষ্টি আসবে। কখন আসবে বৈশাখের কালবৈশাখী। সবার আশা পূর্ণ করে অবশেষে সে এসেছে। কাটফাটা রোদকে ঢাকা দিয়েছে কালো মেঘ। গত কয়েকদিনে তাপমাত্রা কমেছে অনেকটাই। গরম কমে গিয়েছে অনেকটাই। এই পরিস্থিতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’ (Cyclone)। ৮ই মে প্রলয় দেখবে বাংলা সহ ৩টি রাজ্য।
আরও পড়ুনঃ সুখবর, ছয় বছর পর রাজ্যে হবে SSC
ইতিমধ্যে আন্দামান সাগরে একটি ঘুর্ণাবর্ত তৈরি হয়েছে। এই মুহুর্তে ঘুর্ণাবর্তটি দক্ষিণ আন্দামান সাগরের ওপরে রয়েছে। ক্রমশ শক্তি সঞ্চয় করে ঘুর্ণাবর্তটি প্রবল সাইক্লোনে রূপান্তরিত হতে চলেছে। আবহাওয়া দফতরের কর্তা মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, বর্তমান আবহাওয়ার পরিস্থিতি ঘুর্ণাবর্তটির ঘুর্ণিঝড়ে পরিণত হওয়ায় পক্ষে সহায়ক। ঘুর্ণিঝড়ের সাথে ঘনীভূত হতে পারে প্রবল নিম্নচাপ।
ঘুর্নিঝড় এখন কোথায়? দেখুন লাইভ(এখানে ক্লিক করুন)

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, ঘূর্ণাবর্ত তৈরির অনুকূল পরিবেশ রয়েছে সমুদ্রে। যার ফলে আন্দামান সাগরে তৈরি হওয়া ঘুর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপ শক্তিশালী হয়ে ব্যাপক ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা থাকছে। আন্দামান সাগর, দক্ষিণ বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগর পেরিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আসতে পারে সেই ঘূর্ণিঝড়। ঘুর্ণাবর্তের প্রাথমিক গতিবিধি বলছে আগামী ৮ই মে সেটি আছড়ে পড়তে পারে স্থলভাগে।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’, ৮ই মে প্রলয় দেখবে বাংলা সহ ৩টি রাজ্য।

যথারীতি আর ৫টা ঘুর্ণিঝড়ের মতই এই ঘূর্ণিঝড়ের অভিমুখ ওড়িশা (Odisha) উপকূলের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই ঝড়ের প্রভাব বাংলার উপকূলে (Bengal Coast) আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবারের মধ্যে তৈরি হওয়া নিম্নচাপ আগামী ৮ মে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই নিম্নচাপের ফলে উপকূলবর্তী অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সাথে বইতে পারে ৭০-৮০ কিলোমিটার বেগে প্রবল হাওয়া।

সতর্কতা হিসেবে ইতিমধ্যেই দক্ষিণ আন্দামান সাগর এবং বঙ্গোপসাগর অঞ্চলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বেশ কিছু অংশে এই ঘুর্ণিঝড়ের প্রভাব পড়বে। ইতিমধ্যেই ওড়িশা সরকার হলুদ সতর্কতা জারি করেছে।



