নজরবন্দি ব্যুরো: বঙ্গে একসঙ্গে ঘূর্ণাবর্ত-নিম্নচাপের আশঙ্কা! যার জেরে বাড়তে চলছে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট। কিন্তু কবে থেকে বৃষ্টি তাণ্ডব দেখাবে দক্ষিণবঙ্গে? অবশেষে ঘূর্ণাবর্ত বড় আপডেট দিল হাওয়া অফিস(Alipore Weather Office)! যদিওবা গত কয়কদিনে তাণ্ডব চালানোর পর বঙ্গে বেড়েছে ভ্যাপসা গরম। ইতিমধ্যেই গোটা রাজ্যেজুড়ে কমেছে বৃষ্টির পরিমাণ। পাশাপাশি বাড়ছে তাপমাত্রা, আদ্রতাজনিত অস্বস্তি।
আরও পড়ুন: দুর্গা পুজোর আগেই ফের সস্তা সোনা, জানুন আজ কলকাতায় হলুদ ধাতুর লেটেস্ট রেট


তবে আগামীকাল বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। ইতিমধ্যেই রাজ্যজুড়ে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর আবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই ঘূর্ণাবর্তের জেরে বাড়বে আর্দ্রতার। যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বৃষ্টির দাপট বাড়বে। আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে ভারী বৃষ্টির দেখা মিলবে দক্ষিণবঙ্গে।

জানা যাচ্ছে, আগামী ৩০ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের জোড়া ফলায় ফের ভিজবে রাজ্য। হাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। তবে অধিক বৃষ্টির সম্ভাবনা বীরভূম এবং মুর্শিদাবাদে। এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও মেদিনীপুরেও।



জানা যাচ্ছে, আজ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী বর্ষণের পূর্বাভাস নেই। তবে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আজ, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হওয়া অফিস।
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলায় ফের ভিজবে রাজ্য, বড় আপডেট দিল হাওয়া অফিস








