Gold Price: দুর্গা পুজোর আগেই ফের সস্তা সোনা, জানুন আজ কলকাতায় হলুদ ধাতুর লেটেস্ট রেট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিগত কয়েকদিন ধরেই অপরিবর্তিত ছিল সোনার দাম। তবে মাঝ মাসেই কিছুটা হলেও শান্তি ফিরেছিল মধ্যবিত্তের। এক ধাক্কায় অনেকটাই কমেছিল হলুদ ধাতুর দাম। আর এই শান্তি বজায় থাকল মাসের শেষে। অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষে খুব একটা বদল হল না সোনার দামে। তাহলে দেরি না করে গহনা কিনতে যাওয়ার আগে জেনে নিন ২২ ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল।

আরও পড়ুন: ক্রমশ বাড়ছে ডেঙ্গুর চোখ রাঙানি, ১৬টি এলাকা ‘অতি বিপজ্জনক’, জারি সতর্কবার্তা

উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই সোনা ও রুপোর দাম বাড়ছিল-কমছিল। আর যার প্রভাব পড়ছিল বিশ্ববাজারে। কিন্তু গত মাসের শুরুতেই আবারও কলকাতার বাজারে ঊর্ধ্বমুখী ছিল সোনার দর। এই মাসেই রেকর্ড গড়েছিল সোনার দর। আর সোনার দাম বাড়ায় সাধারণ মানুষের পাশাপাশি রীতিমত চিন্তায় পড়েছিলেন বিক্রেতারাও।

দুর্গা পুজোর আগেই ফের সস্তা সোনা, জানুন আজ কলকাতায় হলুদ ধাতুর লেটেস্ট রেট
দুর্গা পুজোর আগেই ফের সস্তা সোনা, জানুন আজ কলকাতায় হলুদ ধাতুর লেটেস্ট রেট

জানা গিয়েছে, গত মাস ভালোই কেটেছে স্বর্ণ ব্যবসায়ীদের। হুড়মুড়িয়ে অনেকটাই কমেছিল হলুদ ধাতুর দাম। আর সেটাই বজায় থাকল সপ্তাহের শেষেও! লক্ষ্মীবারে সোনার দামে স্বস্তি। আজ, বৃহস্পতিবারে কলকাতায় ২৪ ক্যারেটের সোনার দাম ৫৭৯৬ টাকা। তবে, সোনা ও রুপো কেনার সময়ে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

দুর্গা পুজোর আগেই ফের সস্তা সোনা, জানুন আজ কলকাতায় হলুদ ধাতুর লেটেস্ট রেট

15 13

অন্যদিকে, ২২ ক্যারেটের সোনা কিনতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পড়বে ৫৫৯৯টাকা। পাশাপাশি এদিন ২২ ক্যারেটের সোনা বেচতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পাওয়া যাবে ৫২৭৪ টাকা। তাছারাও ১৮ ক্যারেটের সোনার দাম প্রতি ১ গ্রামে ৪৬১৪ টাকা। সোনার পাশাপাশি রুপোর দামেও রয়েছে স্বস্তি। এদিন প্রতি ১ কেজি রূপা (৯৯৯)-এর দাম ৭০৫৯২ টাকা

24 4

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন