রাজ্যপালের উদ্যোগে ‘বাংলার নববর্ষ’ উৎসব, রাজভবন ঘুরে দেখার সুযোগ আমজনতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সাধারণ মানুষের জন্য বড় চমক। নববর্ষে রাজভবনে প্রবেশ করে ঘুরে দেখার সুযোগ। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের উদ্যোগে পালিত হবে ‘বাংলার নববর্ষ’ উৎসব। আর এই অনুষ্ঠানে সামিল হতে পারবে আমজনতা। ইতিমধ্যেই উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন: Moloy Ghatak: কয়লাপাচার কাণ্ডে স্বস্তি রাজ্যের মন্ত্রীর, গুরুতর পদক্ষেপ করতে পারেব না ED

সূত্রে খবর, পয়লা বৈশাখের বিকেলে রাজভবনে অনুষ্ঠানের আয়োজন করা হবে। সাধারণ মানুষের প্রবেশের অনুমতি রয়েছে। এর নাম দেওয়া হয়েছে জন রাজভবন। এছাড়া, আমন্ত্রিত অতিথিদের তালিকা তৈরির কাজ চলছে। জানা গিয়েছে, ওইদিন উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে বাংলার সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হবে। বাংলা ভাষা নিয়ে আলোচনা হবে।

রাজ্যপালের উদ্যোগে ‘বাংলার নববর্ষ’ উৎসব, বিশেষ সুযোগ সাধারণ মানুষের
রাজ্যপালের উদ্যোগে ‘বাংলার নববর্ষ’ উৎসব, বিশেষ সুযোগ সাধারণ মানুষের

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “রাজভবনে এই ধরনের অনুষ্ঠান আগেও হয়েছে। ভাল অনুষ্ঠান হলেই ভাল। উনি বেশি জনসংযোগ করতে চাইলে করবেন।” তবে জনগণের দ্বারা নির্বাচিত সরকারের বিরুদ্ধে কিছু হলে তৃণমূল কংগ্রেস অবশ্যই প্রতিক্রিয়া দেবে বলেও জানিয়েছেন কুণাল ঘোষ।

রাজ্যপালের উদ্যোগে ‘বাংলার নববর্ষ’ উৎসব, বিশেষ সুযোগ সাধারণ মানুষের
রাজ্যপালের উদ্যোগে ‘বাংলার নববর্ষ’ উৎসব, বিশেষ সুযোগ সাধারণ মানুষের

রাজ্যপালের উদ্যোগে ‘বাংলার নববর্ষ’ উৎসব, বিশেষ সুযোগ সাধারণ মানুষের

রাজ্যপালের উদ্যোগে ‘বাংলার নববর্ষ’ উৎসব, বিশেষ সুযোগ সাধারণ মানুষের
রাজ্যপালের উদ্যোগে ‘বাংলার নববর্ষ’ উৎসব, বিশেষ সুযোগ সাধারণ মানুষের

‘জন রাজভবন’ নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “রাজ্যপাল সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন, নিজে গিয়ে তদন্ত করছেন, আগের রাজ্যপাল এবং এখনকার রাজ্যপালের স্টাইল আলাদা।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত