নজরবন্দি ব্যুরো: কয়লাপাচারকাণ্ডে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের স্বস্তি। রক্ষকবচের মেয়াদ বারাল দিল্লি হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ২৬ এপ্রিল পর্যন্ত মন্ত্রীর বিরুদ্ধে কোনও গুরুতর পদক্ষেপ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
আরও পড়ুন: Gold Price: নববর্ষের মুখেই একাধাক্কায় অনেকটা বাড়ল সোনার দাম, মাথায় হাত মধ্যবিত্তের


কয়লাপাচারকাণ্ডের তদন্তে নেমে রাজ্যের আইনমন্ত্রী তথা আসানসোলের বিধায়ক মলয় ঘটককে একাধিকবার দিল্লিতে তলব করেছে ইডি। প্রত্যেকবারই এড়িয়ে গিয়েছে তিনি। দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন ইডি যেন তাঁকে কলকাতায় জেরা করে।

বুধবার এই মামলার শুনানি ছিল আদালতে। সেখানে মলয় ঘটকের আইনজীবী বলেন, ‘রাজ্যের একজন মন্ত্রী হিসেবে তাঁর বিভিন্ন কাজ থাকে। সবসময় দিল্লিতে এসে ইডিকে সহযোগিতা করা সম্ভব নয়। তাই তাঁকে কলকাতায় জেরা করা হোক।’ যাবতীয় সওয়াল জবাবের শেষে বিচারপতি আবেদনে সাড়া দিয়ে মলয় ঘটকের রক্ষাকবচের মেয়াদ আগামী ২৬ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দেন। এই মামলার পরবর্তী শুনানি ২৬ তারিখেই হবে বলে জানানো হয়েছে।

কয়লাপাচার কাণ্ডে স্বস্তি রাজ্যের মন্ত্রীর, বাড়ল রক্ষাকবচের মেয়াদ

গত মার্চ মাসের শেষ দিকে মলয় ঘটককে দিল্লিতে ডেকে পাঠায় ইডি। যদিও হাজিরা দেননি তিনি। এরপরই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। সেইসময় আদালতের তরফে ১২ এপ্রিল পর্যন্ত রক্ষাকবচ দেওয়া হয়।









