ICC Cricket World Cup 2023: ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের আসর, উন্মোচন হল ক্রিকেট বিশ্বকাপের লোগো ‘নভরাসা’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এ আসরের লোগো ‘নভরাসা’ উন্মোচন করা হয়েছে। যদিওবা এখনও চূড়ান্ত হয়নি খেলার সূচি। জানা গিয়েছে, আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে ক্রিকেটের বৈশ্বিক এ আসর। ভারতে বসছে এই বিশ্বকাপের আসর। যার ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর। এবার উন্মোচন করা হলো এ আসরের লোগো। তবে এখনও ক্রীড়া সূচি প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: Ram Navami: রামনবনীর দুর্ঘটনায় শিক্ষা, মন্দিরের বেআইনি নির্মাণ বুলডোজার দিয়ে ভাঙল প্রশাসন

লোগোর নাম দেওয়া হয়েছে ‘নভরাসা’। মূলত ভারতীয় থিয়েটারে ব্যবহৃত টার্ম থেকে নেওয়া হয়েছে এবারের লোগোটির নাম। যেটি প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে, এবারের লোগো দিয়ে নয়টি বিষয়কে বোঝানো হয়েছে। আইসিসির খবরে বলা হয়েছে, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের লোগো দিয়ে শক্তি, যন্ত্রণা, আবেগ, আনন্দ, সম্মান, গর্ব, সাহসিকতা, গৌরব ও বিস্ময়ের মিশ্রণকে বোঝানো হয়েছে।

wc 1680422606

বাংলা সাহিত্যে ‘নবরস’ বিষয়টি বহুল ব্যবহৃত। যার মাধ্যমে নয়টি রসকে বোঝানো হয়। সেগুলো হলো: শৃঙ্গার বা আদি, হাস্য, করুণ, রৌদ্র, অদ্ভুত, বীর, ভয়ানক, বীভৎস ও শান্ত। সাধারণত এই নয়টি রস দিয়েই সাহিত্য রচনা করা হয়। এবার সাহিত্যের এই বিষয়টি চলে এসেছে ক্রিকেটে।

আইসিসি জানিয়েছে, “বিসিসিআই আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ আয়োজনের জন্য উন্মুখ এবং ভারত এবং সারা বিশ্বের অনুরাগীদের জন্য একটি স্মরণীয় ইভেন্ট তৈরি করার জন্য উন্মুখ। একের শীর্ষ ইভেন্টে শোতে বিশ্বমানের ক্রিকেট দেখার জন্য আমরা অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে পারি না। দিনের খেলা এবং ভারতের জন্য একটি অবিশ্বাস্য দর্শনের আয়োজন করতে হবে।”

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের আসর, ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর

icc 2
ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের আসর, ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর

প্রসঙ্গত, এবারের বিশ্বকাপে সব মিলিয়ে ৪৬ দিনে ১০টি দল খেলবে মোট ৪৮টি ম্যাচ। এ জন্য ব্যাঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গোহাটি, হায়দরাবাদ, কলকাতা, লখনৌ, ইন্দোর, রাজকোট ও মুম্বাইয়ের স্টেডিয়াম প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া অফিশিয়াল ওয়ার্মআপের জন্য আরও কয়েকটি ভেন্যু প্রস্তুত করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত