নজরবন্দি ব্যুরোঃ ২০১১ সালের পর থেকে রাজ্যে বামফ্রন্টের প্রতিপত্তি প্রভাব কমতে শুরু করেছিল। একটা সময় রাজ্যে বামফ্রন্টের অবস্থা ছিল খুবই খারাপের দিকে। এবারের বিধানসভা নির্বাচনে ভোটের আসনের দিক থেকে তাদের প্রাপ্তি শূন্য। কিন্তু গত পুরভোট থেকে একটু একটু করে ফিরতে চলেছে বামফ্রন্ট। এটা মনে করছেন রাজনৈতিক কারবারিরা।
আরও পড়ুনঃ গ্রেফতার মাও-নেত্রী জয়িতা দাস


কারণ পুরো ভোটে বিজেপি বা কংগ্রেসের তুলনায় ভালো ফল করেছে বামফ্রন্ট। ভোটের শতাংশের দিক থেকেও অনেকটা উন্নতি করেছে এই কমিউনিস্ট দল। তাই আমরা তাদের পুরনো জায়গা ফিরে পেতে ফের রং লড়াই করতে বদ্ধপরিকর। আর সে কথার ইঙ্গিত মিলেছে সদ্য-প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট থেকে।

সেই সোশ্যাল মিডিয়া পোস্টে সূর্যকান্ত বাবুর যা লিখেছেন তা হুবহু আপনাদের সামনে তুলে ধরা হলো। তিনি লিখেছেন, রাজ্যজুড়ে তৃণমূলী নৈরাজ্যের অবসান ঘটাতে প্রতিটি এলাকায় ভলান্টিয়াররা এগিয়ে আসুন। পশ্চিমবঙ্গের বুকে দ্বিতীয় রামপুরহাট হওয়ার আগে, আপনার অঞ্চলে ভাদু শেখের মতো আঙুল ফুলে কলাগাছ হওয়া তৃণমূল নেতাদের চিহ্নিত করতে এই ফর্মটি ফিলাপ করে জমা দিন।


দুর্নীতি রুখতে, এবার সিপিএম এর নয়া কর্মসূচী ‘পাহারায় পাবলিক’
আপনার নাম ও অন্যান্য যাবতীয় তথ্য সম্পূর্ণভাবে গোপন ও সুরক্ষিত থাকবে। রাজ্যজুড়ে তৃণমূলের নেতাদের তোলাবাজি, বেলাগাম দুর্নীতি রুখে দিতে, বে-আইনি অস্ত্র কারবারে লাগাম টানতে সাহায্য করুন CPI(M) কে। ফর্ম ফিলাপ করে আপনার অভিযোগ নথিভুক্ত করুন। ছবি বা ভিডিও নিচের Email Id -তে Mail করতে পারেন- cpimdigital@gmail.com। এই কর্মসূচীর নাম দেওয়া হয়েছে ‘পাহারায় পাবলিক’








