নজরবন্দি ব্যুরোঃ বিজেপি বিরোধী জোটে দলের ভূমিকা কী হবে? তা ঠিক করতেই আগামী ১৬ জুলাই বৈঠকে বসছে সিপি(আই)এম পলিটব্যুরো। সূত্রের খবর, সেখানে যেমন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি বিশেষভাবে উল্লেখ থাকবে, তেমনই থাকবে বিরোধী জোটের সমীকরণ। তবে বিজেপি বিরোধীতাই প্রধান লক্ষ্য তা বুঝিয়ে দিতে চান দলের শীর্ষ নেতৃত্ব।
আরও পড়ুনঃ SSC: সিবিআইয়ের প্রশ্নের মুখে শিক্ষাসচিব, কান টেনে মাথা আনার পালা


প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এমনিতেই দলীয় কর্মীদের বড়সড় প্রশ্নের মুখে পড়তে হয়েছে দলের শীর্ষ নেতৃত্বকে। বিরোধী পদপ্রার্থী হিসবে যশবন্ত সিনহাকে সমর্থনের বিষয়টি অনেকেই মেনে নিতে পারেননি। আবার বিজেপি বিরোধী জোটের কথা ভেবে তাকেই সমর্থন করার বিষয়টি সুনিশ্চিত করেছেন একে গোপালন ভবনের নেতারা। তবে রাজ্যস্তরে বিরোধিতা চলবে তা স্পষ্ট করেছেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

এবার বিজেপির বিরোধিতায় দলের কর্মসূচি স্থির করতেই মূল আলোচনায় বসছে সিপি(আই)এম। সূত্রের খবর, নির্বাচনে জয় প্রথম কথা নয়, বরং কেন্দ্রের শাসক দলকে নাস্তানাবুদ করাই এবার প্রধান লক্ষ্য সিপি(আই)এমের। একইসঙ্গে বাদল অধিবেশনে দলের ভূমিকা কী হবে? তা নিয়েও আলোচনা হতে চলেছে।
বিজেপি বিরোধীতাই প্রধান লক্ষ্য, বড় সিদ্ধান্তের পথে বামেরা

একইসঙ্গে জানা গেছে, বিরোধী ঐক্যের ক্ষেত্রে এবার আর কোনও ভুল করতে চায় না প্রতিটি দল। তাই নিজেদের দলের মধ্যেই এই বিষয়ে বৈঠক সেরে নিতে চাইছে সিপি(আই)এম। রাষ্ট্রপতি নির্বাচনের ৪৮ ঘন্টা আগে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।










