নজরবন্দি ব্যুরোঃ শিক্ষাক্ষেত্রে পাহাড় প্রমাণ দুর্নীতি তদন্ত করছে সিবিআই। কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই আধিকারিকরা৷ এবার সিবিআইয়ের প্রশ্নের মুখে শিক্ষাসচিব মনীষ জৈন। বৃহস্পতিবার সকালে সিবিআইয়ের নিজাম প্যালেসে চলছে জিজ্ঞাসাবাদ।
আরও পড়ুনঃ Darjeeling: পাহাড়ে দুই মুখ্যমন্ত্রী, উপস্থিত রাজ্যপাল, বাড়ছে জল্পনা


সিবিআই সূত্রে খবর, স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটি কার নির্দেশে গঠন করা হয়েছিল? তা শিক্ষা সচিবের কাছে জানতে চায় সিবিআই। কারণ, এর আগে একাধিকবার সিবিআই উপদেষ্টা কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে৷ কার নির্দেশে এই কমিটি গঠন করা হয়েছিল? তা জানতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁর বক্তব্য ছিল তিনি উপদেষ্টা কমিটি সম্পর্কে অবগত ছিলেন না।

সিবিআই সূত্রে খবর, তদন্তে নেমে বেশ কিছু নথি হাতে পেয়েছে সিবিআই। বেশ কিছু নথিপত্রে রয়েছে মনীশ জৈনের সাক্ষর৷ তাই উপদেষ্টা কমিটি বিষয়ে একাধিক তথ্য জানতেই তলব করা হয়েছে শিক্ষা সচিবকে। পাশাপাশি তাঁর কাছে জানতে চাওয়া হবে, মূলত কার নির্দেশে কাজ করত এসএসসি নিয়োগের উপদেষ্টা কমিটি। তাদের কাজের উপর নিয়ন্ত্রণ ছিল কার?
সিবিআইয়ের প্রশ্নের মুখে শিক্ষাসচিব, বাড়ছে চাপ

এর আগে এসএসসির উপদেষ্টা কমিটির কনভেনর এসপি সিনহাকে বারবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হয়েছে অন্যান্য সদস্যদের৷ গোটা প্রক্রিয়ায় সন্তুষ্ট হয়নি সিবিআই। তাই শিক্ষা সচিবকে তলব।









