Darjeeling: পাহাড়ে দুই মুখ্যমন্ত্রী, উপস্থিত রাজ্যপাল, বাড়ছে জল্পনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত কয়েকদিন ধরেই পাহাড়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিটিএর নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। এরই মধ্যে পাহাড়ে উপস্থিত হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। আবার আজই দার্জিলিংয়ে উপস্থিত হয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাত সারলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।তার আগেই রাজ্যপালের সঙ্গে সাক্ষাত সেরেছেন মুখ্যমন্ত্রী। পাহাড়ে দুই মুখ্যমন্ত্রী ঘিরে জমজমাট পর্ব।

আরও পড়ুনঃ Suvendu Adhikari: সারদায় শুভেন্দুর ভূমিকা খতিয়ে দেখা হোক, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

শোনা যাচ্ছে, অসমের মুখ্যমন্ত্রীকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি জানিয়েছেন, অসমের মুখ্যমন্ত্রী তাঁর অতিথি। একদিনের সফরে এসেছেন। থাকবেন দার্জিলিং রাজভবনে। ধনকড় আরও জানিয়েছেন, অভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য অসমের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

Image

তবে কী কারণে পাহাড়ে আজ দুই মুখ্যমন্ত্রী? তবে কী রাজ্যপালের মধ্যস্থতাতেই হবে দুই পক্ষের বৈঠক? রাজ্য রাজনীতিতে একাধিক প্রশ্ন উঠে আসতে শুরু করেছে। সূত্রের খবর, জিটিএ নিয়েই হতে পারে বৈঠক। তবে মহারাষ্ট্র সহ একাধিক ইস্যুতে অসমের উদাহরণ টেনে তৃণমূল সুপ্রিমো বিজেপিকে বারবার কটাক্ষ করেন, তাতে দুই পক্ষের মধ্যে বৈঠক হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।

পাহাড়ে দুই মুখ্যমন্ত্রী, জমজমাট রাজনীতি

পাহাড়ে দুই মুখ্যমন্ত্রী, জমজমাট রাজনীতি
পাহাড়ে দুই মুখ্যমন্ত্রী, জমজমাট রাজনীতি

আগামী পরশু দার্জিলিংয়ে জিটিএ-র নতুন বোর্ডের সদস্যদের শপথ গ্রহণ করবেন রাজ্যপাল। শপথ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা রয়েছে। এরপর নব নির্বাচিত সমস্ত সদস্যদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত