নজরবন্দি ব্যুরোঃ দলের হাল ফেরাতে ‘দুয়ার’ পেরিয়ে ‘বাড়ি বাড়ি’ যাবে সিপিএম। বাংলার ২১শে ভোটকে পাখির চোখ করে এগোচ্ছে সব রাজনইতিক দলগুলিই। নির্বাচনের কথা মাথায় রেখে একে একে মানুষের জন্য প্রকল্প আনছে দলগুলি। বিধানসভা ভোটের আগে রাজ্য সরকার চালু করে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি , ইতিমধ্যে যা ব্যাপক সাফল্য পেয়েছে রাজ্য জুড়ে। আবার কম থাকছে না বিজেপিও। শাসক দলের পাল্টা কর্মসূচী ‘আর নয় অন্যায়’ চালু করে মানুষের কাছে আসতে চাইছেন তাঁরা। আর এই দুই দলের কার্যকলাপ তুলে ধরতে নতুন কর্মসূচি ভেবে ফেলেছে সিপিএম। সিপিএম এর এই নতুন কর্মসূচীর নামকরণ করেছে ‘বাড়ি বাড়ি যাও, জনসংযোগ বাড়াও’।
আরও পড়ুনঃ মানুষের কাছে পৌঁছতে মমতার পরই সোমবার ৪ দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন অভিষেক।
আর মাত্র ক’মাস বাকি ভোটের। তবে একে-একে দলবদলের খেলায় এই শীতেও রীতিমত উত্তপ্ত বাংলার রাজনীতি মহল। একে অপরকে টেক্কা দিতে পাল্টা সভা থেকে পাল্টা কর্মসূচীর পরিকল্পনা করছে সব রাজনৈতিক দলগুলিই। রাজ্য সরকারের সফল ‘দুয়ারে দুয়ারে সরকার’ কর্মসূচির পাল্টা ‘আর নয় অন্যায়’ এর প্রচারে নেমেছে বিজেপি বাহিনি। তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি, আম্ফানের ত্রাণ ও টাকা লুট, আয়ুষ্মাণ ভারত, পিএম কিষাণ প্রকল্পের মতো প্রকল্পে রাজ্যের অংশ না নেওয়ার মতো ঘটনা তুলে ধরছে তারা। আর এই দুই দলের পাল্টা এবার প্রচারে নামছে সিপিএম। নিজেদের নতুন প্রকল্প নিয়ে।
রাজ্যে ক্ষমতা হারানোর পর থেকে সেই জনসংযোগ কার্যত তলানিতে গিয়ে ঠেকেছে। কিন্তু ২১শে ভোটের আগে আবার চাঙ্গা হয়ে ফের একবার জনগনের দ্বারে আসছে বাংলার সিপিএম। আগামী ৩রা জানুয়ারি কলকাতা পুরসভায় ৭৫ ও ৭৬ নম্বর ওয়ার্ড থেকে ‘বাড়ি বাড়ি যাও, জনসংযোগ বাড়াও’ কর্মসূচি শুরু হতে চলেছে। সিপিএম সূত্রে খবর আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে। জনসংযোগের জন্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে দেশের ও রাজ্যের পরিস্থিতি তুলে ধরবেন। শুনবেন মানুষের কষ্ট। পাশে থাকার আশ্বাস নিয়ে এবার মানুষের দরজায় পৌঁছচ্ছে সিপিএম। অবশ্যই তুলে ধরা হবে রাজ্য পরিচালনায় তৃণমূল সরকার ব্যর্থতার কথাও তুলে ধরে হবে।
দলের হাল ফেরাতে ‘দুয়ার’ পেরিয়ে ‘বাড়ি বাড়ি’ যাবে সিপিএম। সিপিএম নিচ্ছে নতুন এক পরিকল্পনা। বেসিরভাগ কাজই তরুন প্রজন্মকে সামনে রেখে করতে চাইছেন। যাঁরা দেশের ভবিশ্যত এবার একে একে তাঁদের হাতেই দায়িত্ত তুলে দিতে চাইছে বাম সরকার।
১৮ জানুয়ারি রাজ্য জুড়ে জেলে ভরো ও আইন অমান্য কর্মসূচি পালন করবে সিপিএম। সারা রাজ্যে হওয়া এই কর্মসূচিতে অংশ নেবেন বাম কর্মী, সমর্থকরা।রাজ্যে নিজেদের হাল ফেরাতে বিধানসভা ভোটের আগের সময়টাকেই কাজে লাগাতে চাইছে সিপিএম। অপেক্ষা ফলাফলের। কতটা কার্যকরী হয় তাঁদের এই কর্মসূচী।



