অবশেষে প্রার্থীতালিকা ঘোষণা বামেদের, কোন কেন্দ্রে দেওয়া হল কাকে?

হাইভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবারে বাম প্রার্থী হিসাবে লড়বেন যুব নেতা প্রতীকুর রহমান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরও এক দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বামেরা। নির্বাচনের আর মাত্র হাতেগোনা দু সপ্তাহ বাকী। এবারের তালিকায় মোট ৫টি আসনে প্রার্থী ঘোষণা করল বামেরা। এই দফায় যে আসনগুলিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে তার মধ্যে রয়েছে ডায়মন্ডহারবার, বসিরহাট, ব্যারাকপুর, ঘাটাল ও বারাসত কেন্দ্রেও প্রার্থী ঘোষণা করা হয়েছে বামেদের পক্ষ থেকে। একনজরে দেখে নেওয়া এই দফায় কোন আসনে কাকে প্রার্থী করল বামেরা।

অবশেষে প্রার্থীতালিকা ঘোষণা বামেদের, কোন কেন্দ্রে দেওয়া হল কাকে?
অবশেষে প্রার্থীতালিকা ঘোষণা বামেদের, কোন কেন্দ্রে দেওয়া হল কাকে?

আরও পড়ুন : ‘মোদীর ১৫ লাখের অপেক্ষায় অনেকেই ওপরে চলে গেছেন’, নিজের দলের বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ, কেন?

বসিরহাট কেন্দ্রে সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার হওয়া প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। এ ছাড়াও ব্যারাকপুর লোকসভায় সিপিএম প্রার্থী হিসাবে লড়বেন অভিনেতা দেবদূত ঘোষ, হাইভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবারে বাম প্রার্থী হিসাবে লড়বেন যুব নেতা প্রতীকুর রহমান, বারাসত আসনে বাম প্রার্থী ফরওয়ার্ড ব্লক নেতা প্রবীর ঘোষ, ঘাটাল আসনে বাম প্রার্থী হিসাবে সিপিআইয়ের তপন গঙ্গোপাধ্যায় লড়াই করবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন