Panchayat-র আগেই উত্তপ্ত বাংলা! ফের মনোনয়নপত্র জমা দিয়ে ফেরার পথেই মৃত্যু বাম প্রার্থীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েতের দিনক্ষণ ঘোষণা হতেই উত্তপ্ত রাজ্য-রাজনীতি! মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে অশান্তির ঘটনা। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এক কংগ্রেস কর্মীর। এদিকে, পঞ্চায়েত নিয়ে হাইকোর্টে পৌঁছে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ও অধীররঞ্জন চৌধুরী। যার জেরে আদালতের পক্ষ থেকে মনোনয়নের সময়সীমা বাড়ানোর কথাও বলা হয়ছিল। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর কথাও বলেন বিচারক। অর্থাৎ সব মিলিয়ে এই মুহূর্তে পঞ্চায়েত ভোট নিয়ে সরগরম বঙ্গে রাজনীতি!

আরও পড়ুন: Suvendu-র গড়ে বড় ধাক্কা শাসকদলের! তৃণমূলকে হারাতে জোট বেঁধে নির্দলে দাঁড়াচ্ছেন কর্মীরাই

এহেন পরিস্থিতিতে ফের মনোনয়নপত্র জমা দিয়ে ফেরার পথেই মৃত্যু হল এক বাম কর্মীর। জানা গিয়েছে, মৃতার নাম ৪৫ বছর বয়সী আয়েশা বিবি। তিনি এবারের পঞ্চায়েত ভোটে খলিসামারি গ্রামের সিপিআইএম মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেন। ঘটনাটি ঘটেছে শীতলকুচির বাউদিয়া বাজার এলাকায়। এই ঘটনায় আয়েশা বিবির ছেলে আজাদও গুরুত্বর আহত হয়। বর্তমানে সে অবস্থা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

Panchayat-র আগেই উত্তপ্ত বাংলা, মৃত্যু বাম প্রার্থীর
Panchayat-র আগেই উত্তপ্ত বাংলা, মৃত্যু বাম প্রার্থীর

সূত্রের খবর, মঙ্গলবার বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দিয়ে স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন তিনি। এদিন তাঁর ছেলে আজাদ মিঞাও সঙ্গে ছিলেন। কিন্তু এরপরেই বাউদিয়া বাজারে দ্রুতগতিতে পিছন থেকে এসে একটি ডাম্পার সজোরে গিয়ে স্কুটির পিছনে ধাক্কা মারে। আর এই ধাক্কায় আয়েশা বিবি ও ছেলে দু’জনেই রাস্তায় ওপরে ছিটকে পড়েন। এই ঘটনায় মাথা থেঁতলে যায় আয়েশা বিবির। তবে ছেলের মাথায় হেলমেট থাকায় সে প্রাণে বেঁচে যায়। তবে বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শীতলকুচি থানার পুলিশ।

Panchayat-র আগেই উত্তপ্ত বাংলা, মৃত্যু বাম প্রার্থীর

উল্লেখ্য, মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রথম দিনই খড়গ্রামে খুন হয় কংগ্রেস নেতা। অভিযোগ, বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে এলোপাথাড়ি হামলা চালানো হয়। এরপরেই রক্তাক্ত অবস্থায় কংগ্রেস কর্মী মাটিতে লুটিয়ে পড়েন। তারপরেই দুষ্কৃতীরা কংগ্রেস কর্মীর ওপর গুলি চালায়। এই কিন্তু এলোপাথাড়ি গুলিতে জখম হন বেশ কয়েকজন। এরপরেই স্থানীয় বাসিন্দারা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এরপর রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ফুলচাঁদ শেখ নামে ওই কংগ্রেস কর্মীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় আহত হয়েছেন মোট আট জন। বর্তমানে একজন হাসপাতালে চিকিৎসাধীন। আর বাকি ছ’জনকে প্রাথমিক চিকিৎসার পড় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Panchayat-র আগেই উত্তপ্ত বাংলা, মৃত্যু বাম প্রার্থীর

Panchayat-র আগেই উত্তপ্ত বাংলা, মৃত্যু বাম প্রার্থীর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন