অর্থনীতি বদলাতে ভরসা গোবর-গোমূত্র, পরামর্শ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরু ছাড়া অনেক কাজ এগোয় না। অর্থনীতি বদলাতে ভরসা গোবর-গোমূত্র । সঠিক ব্যবস্থা করলে গরুর গোবর এবং মূত্র দিয়ে একটি রাজ্য এমনকি দেশের অর্থনীতিকেও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। গরু কেন্দ্রিক এই ক্ষেত্রে মহিলারা এগিয়ে এলে আমরা সফল হবই। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের এহেন মন্তব্যকে ঘিরে ফের শুরু হয়েছে চর্চা।

আরও পড়ুনঃ পাঞ্জাব নির্বাচনে নামছেন সোনু সুদের বোন, আপেই জোর সম্ভাবনা

যদিও গরু নিয়ে চর্চায় মধ্যপ্রদেশের সরকারের তুলনায় পিছিয়ে রয়েছে অন্যান্য রাজ্য সরকারগুলি। দেশের প্রথম ‘গো মন্ত্রীসভা’ তৈরি হয়েছে মধ্যপ্রদেশেই। ছয় জন মন্ত্রীকে নিয়োগ করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এমনকি প্রথম গো অভয়রাণ্য চালু করে মধ্যপ্রদেশ সরকার। যার ভিত্তিপ্রস্ত স্থাপন করেন আরএসএস প্রধান মোহন ভগবত। আর গরু নিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর মন্তব্য বারে বারে এসেছে শিরোনামে। দেশের অর্থনীতি বদলে দিতে পারে গোবর-গোমূত্র।

ভারতীয় পশু চিকিৎসক সংস্থা আয়োজিত একটি অনুষ্ঠানে হাজির ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। সেখানেই বক্তব্য রাখতে উঠে বিতর্কিত এই মন্তব্য করে বসেন তিনি। শুধুমাত্র তাই ই নয়, গরু কেন্দ্রিক বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কীভাবে অর্থনীতির উন্নতি করা যায় সেবিষয়ে বিশেষজ্ঞদের এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। সেইসঙ্গে এর মাধ্যমে ক্ষুদ্র কৃষক এবং ব্যবসায়ীরা লাভবান হতে পারে সেদিকে নজর দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

অর্থনীতি বদলাতে ভরসা গোবর-গোমূত্র, মুখ্যমন্ত্রীর মন্তব্যে চর্চা নেট দুনিয়ায় 

অর্থনীতি বদলাতে ভরসা গোবর-গোমূত্র, মুখ্যমন্ত্রীর মন্তব্যে চর্চা নেট দুনিয়ায়
অর্থনীতি বদলাতে ভরসা গোবর-গোমূত্র, মুখ্যমন্ত্রীর মন্তব্যে চর্চা নেট দুনিয়ায়

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে একই সুর কেন্দ্রীয় মন্ত্রী পুরুষোত্তম রূপালার কথাতেও। তিনি বলেন, এই মুহুর্তে গুজরাতের বিপুল সংখ্যক মহিলা গ্রু পালনের সঙ্গে যুক্ত রয়েছেন। যা দুগ্ধ শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে সহায়তা করেছে। আরও বেশী সংখ্যক মহিলাদের যুক্ত করে কীভাবে বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য কেন্দ্র পরিকল্পনা নিচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর