নজরবন্দি ব্যুরোঃ করোনা যুদ্ধে মমতার ‘দুঃসাহসিক’ পদক্ষেপ এবার বইয়ের পাতাতেও!! রাজ্যে অব্যাহত করোনার দুর্বার গতি, প্রায় প্রতিদিনই তৈরী হচ্ছে নতুন নতুন রেকর্ড। কলকাতা, উত্তর ২৪ পরগণা, হাওড়া বা দক্ষিন ২৪ পরগণার সাথে সম্প্রতি পাল্লা দিতে শুরু করেছে দার্জিলিং দক্ষিন দিনাজপুর বা মালদার মত উত্তরের জেলাগুলি। রাজ্যজুড়ে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন গড়ে ২ হাজারের বেশি মানুষ। মৃত্যুর কোলে ঢলে পড়ছেন প্রায় ৪০ জন। এই অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে করোনা মোকাবিলা করে সুরক্ষিত রাখছেন রাজ্যকে তা নিয়ে প্রকাশিত হল বই! নাম করোনা যুদ্ধে মমতা।
নার পড়ুনঃ চরম সংকটে রাজ্যের আইসিটি কম্পিউটার শিক্ষক-শিক্ষিকারা!
করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ৪ মাস ধরে যে সমস্ত পদক্ষেপ গ্রহন করেছেন তা নিয়েই এই বই প্রকাশিত হল। এই বইতে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়,আবুল বাশার, সুবোধ সরকার, শিল্পী শুভাপ্রসন্ন, কবীর সুমন, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সহ একাধিক অধ্যাপক -চিকিৎসক-সাংবাদিকরা তাঁদের নিজ নিজ ভাষায় করোনা যুদ্ধে মমতার ‘দুঃসাহসিক’ পদক্ষেপের কথা তুলে ধরেছেন! বইটি প্রকাশিত হয়েছে বঙ্গ নিউজ এর পক্ষ থেকে। এদিন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এই বই প্রকাশ করেন।
বই প্রকাশ করে মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “করোনা যুদ্ধে মমতা বইটি প্রকাশিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। খুবই সুন্দর বই এটি। যারা এই বইটি পড়বেন তারা নিশ্চিতভাবে সমৃদ্ধ হবেন। প্রত্যেকের বইটি খুব ভালো লাগবে এটুকু আমার দৃঢ় বিশ্বাস। নিশ্চিতভাবে বইটি পড়ে অনেক কিছুই জানতে পারবেন। প্রচুর অভিজ্ঞতার সঞ্চার করতে পারবেন এবং আগামীদিনে কাজেরও ইচ্ছে বাড়বে।”
করোনা যুদ্ধে মমতার ‘দুঃসাহসিক’ পদক্ষেপ এবার বইয়ের পাতাতেও!! বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বই প্রকাশ অনুষ্ঠানে ছিলেন প্রধান অতিথি হিসেবে। তিনি বলেন।”আমরা সবাই জানি করোনা সংক্রমণের পর পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত উদ্দীপ্ত ভূমিকা নিয়েছিলেন। তিনি রাস্তায় নেমে মানুষের ঘরে ঘরে গিয়ে যেভাবে সচেতনতা বৃদ্ধির কাজ করেছেন, সেই কথা বই আকারে লেখা থাকলে তো ভালোই।”
উল্লেখ্য, গতকাল রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৩৪ জন! নতুন ২ হাজার ১৩৪ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ হাজার ৯৬৪ জন।পাশাপাশি মৃত্যুমিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে। গতকালের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছিল সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ৩৮ টি। ৩৮ জন কে নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৯ ।পাশাপাশি গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ১০৫ জন। এদিনের ২ হাজার ১০৫ জন কে নিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ২২ জন।
এদিন ২ হাজার ১০৫ জন সুস্থ হয়ে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৬.৭৪ শতাংশ করোনা আক্রান্ত। গতকালের তথ্য অনুযায়ী এই মুহুর্তে রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ১৯ হাজার ৪৯৩ জন। গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ১৭ হাজার ২১ টি। যা নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সর্বমোট টেস্টের সংখ্যা ৮ লক্ষ ৩৯ হাজার ২১১। প্রতি ১০ লক্ষ মানুষ পিছু রাজ্যে পরীক্ষা হয়েছে ৯ হাজার ৩২৫ জনের।




