ক্রমশ সুস্থতার পথে রাজ্য, তবে দ্বিতীয় ঢেউ শেষের আগেই আসতে পারে করোনার তৃতীয় ঢেউ! জানাছে ICMR

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ক্রমশ সুস্থতার পথে রাজ্য, রাজ্যে কড়া বিধিনিষেধ জারির সুফল মিলছে। ক্রমশ সুস্থতার পথে এগিয়ে চলেছে বাংলা। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান থেকেই তা স্পষ্ট। ভোটের আবহে এপ্রিল-মে মাসে ঝড়ের গতিতে রাজ্যে বাড়ছিল করোনার সংক্রমণ।

আরও পড়ুনঃ কলকাতায় ফের ভ্যাকসিন সংকট, দ্বিতীয় ডোজ পাবেন না দেড় লক্ষ মানুষ!

তারপর ধীরে ধীরে তা কমতে শুরু করে। রাজ্যের দৈনিক সংক্রমণ হাজারের নিচে নেমে গিয়েছিল। কিন্তু গত ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে দ্বিগুণেরও বেশি।বৃহস্পতিবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৯৩ জন। এই একই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৯৬৬ জন। গোটা রাজ্যে মোট মৃত্যু হয়েছে ১৩ জনের।

ক্রমশ সুস্থতার পথে রাজ্য,
ক্রমশ সুস্থতার পথে রাজ্য,

গতকাল এই সংখ্যাটা ছিল ৬। সক্রিয় রোগীর সংখ্যা আরও ১৮৬ কমে তা নেমেছে ১২ হাজার ২০৫-এ। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮.০১ শতাংশ। মৃত্যুর হার ১.১৯ শতাংশে দাঁড়িয়ে। শেষ ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৮০৯ টি নমুনা পরীক্ষা হয়েছে। আজকের পজিটিভিটির হার ১.৮১ শতাংশ।দৈনিক মৃত্যুর গ্রাফে এগিয়ে রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় এখানে ৪ জনের মৃত্যু হয়েছে।

ক্রমশ সুস্থতার পথে রাজ্য, তবে দ্বিতীয় ঢেউ শেষের আগেই আসতে পারে করোনার তৃতীয় ঢেউ! জানাছে ICMR

উত্তর ২৪ পরগনায় ৩ জন। হাওড়ায় ২ জন এবং দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ও জলপাইগুড়িতে করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ১জন করে করোনা রোগী।এই পরিস্থিতির মধ্যেই দেশে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ ।

ক্রমশ সুস্থতার পথে রাজ্য, তবে দ্বিতীয় ঢেউ শেষের আগেই আসতে পারে করোনার তৃতীয় ঢেউ! জানাছে ICMR
ক্রমশ সুস্থতার পথে রাজ্য, তবে দ্বিতীয় ঢেউ শেষের আগেই আসতে পারে করোনার তৃতীয় ঢেউ! জানাছে ICMR

যদিও দ্বিতীয়ের মতো তৃতীয় ঢেউ অতটা ভয়াবহ না-ও হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। কিন্তু বেশ কিছু মাস তৃতীয় ঢেউয়ের সঙ্গে লড়তে হতে পারে দেশ কে। বৈজ্ঞানিক মডেলে একাধিক পরিসংখ্যান বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানাছেন অগস্টের শেষে তৃতীয় ঢেউ শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত চলতে পারে।দ্বিতীয় ঢেউ নেমে যাওয়ার আগেই তৃতীয় তরঙ্গ আসতে পারে বলে অনুমান করছেন আই সি এম আর এর কর্তারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর