কলকাতায় ফের ভ্যাকসিন সংকট, দ্বিতীয় ডোজ পাবেন না দেড় লক্ষ মানুষ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কলকাতায় ফের ভ্যাকসিন সংকট, যার ফলে করোনা টিকার দ্বিতীয় ডোজ না পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে প্রায় দেড় লক্ষ শহরবাসীর। কেন্দ্রীয় সরকার কোভ্যাক্সিন (Covaxin) না পাঠানোয় এই পরিস্থিতি তৈরী হয়েছে বলে খবর। কলকাতা পুরসভার সেন্ট্রাল স্টোরের ভাঁড়ার শূন্য এই মুহুর্তে। আর সেই কারনেই শুক্রবার কলকাতার ৪০টি টিকাকরণ সেন্টার বন্ধ রাখতে বাধ্য হচ্ছে পুরসভা।

আরও পড়ুনঃ পরপর বৈঠকে রুটম্যাপ বাতলেছেন, দিল্লির বুকে প্রথম সাংবাদিক বৈঠক করবেন অভিষেক

পুরসভা সূত্রে খবর, কলকাতায় ফের ভ্যাকসিন সংকট দেখা দেওয়ার কারণে শুধু ওই ৪০ টি টিকাকরন সেন্টার নয় রক্সি সিনেমা হলের মেগা টিকাসেন্টারেও পাওয়া যাবে না করোনার টিকা। আর টিকা সংকটের কারণে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ পাবেন না প্রায় দেড় লক্ষ মানুষ। সাধারণত করোনা টিকার প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজ দেওয়া হয় ২৮ দিনের ব্যাবধানে।

কলকাতায় ফের ভ্যাকসিন সংকট, ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের স্টক শেষ!
কলকাতায় ফের ভ্যাকসিন সংকট, ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের স্টক শেষ!

ইতিমধ্যেই সেই ব্যাবধান পেরিয়ে দ্বিতীয় ডোজ টিকা পাওয়ার দিন গুনছেন প্রায় দেড় লক্ষ শহরবাসী। এদিকে টিকা সংকটের কথা স্বীকার করে নিয়েছে কলকাতা পুরসভা। কলকাতা কর্পোরেশন সূত্রে খবর যেদিন ভ্যাকসিন পাওয়া যাবে সেদিন থেকেই ওই ৪০টি টিকাকরন কেন্দ্রে ফের ভ্যাকসিনেশন চালু করা হবে।

কলকাতায় ফের ভ্যাকসিন সংকট, যার ফলে করোনা টিকার দ্বিতীয় ডোজ না পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে প্রায় দেড় লক্ষ শহরবাসীর।

v2

পুরসভার স্বাস্থ্য বিষয়ক প্রশাসক ও বিদায়ী ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছেন, “কেন্দ্রীয় সরকার সময়ে কোভ্যাক্সিন না পাঠানোয় রাজ্য সরকারের ভাঁড়ার শূন্য। তাই বাধ্য হয়ে পুরসভার ১৯৪টি কেন্দ্রের মধ্যে যে ৪০টি সেন্টারে কোভ্যাক্সিন দেওয়া হয় তা শুক্রবার বন্ধ থাকছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত