কথা শোনেননি BMOH-বিডিও, শোকজ হয়ে ডিউটিতে কোভিড+ ভোট কর্মী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কথা শোনেননি BMOH-বিডিও, উলটে বিদ্রুপ করেছেন, ভয় দেখিয়েছেন বাড়িতে পুলিশ পাঠানোর। কথা না শোনায় করা হয়েছে শোকজ। তার পরেই অসুস্থ স্বামী আর কোভিড পজেটিভ ছেলেকে বাড়িতে ফেলে রেখে ভোটের ডিউটি করতে এসেছেন করোনা আক্রান্ত আশাকর্মী। ঘটনাস্থল মালদা বিধানসভা কেন্দ্রের ১৭০ নম্বর বুথ।

আরও পড়ুনঃ একটু দেরি করেই বাইকে ভোট দিতে গেলেন বাপ-বেটি, অনুব্রত-সুকন্যা।

নির্বাচন কালে ভোট কর্মীদের ডিউটি নতুন নয়, কিন্তু এই কোভিড পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আগে থেকেই অতিরিক্ত কর্মী নিয়ে রেখেছে কমিশন। তার পরেও অভিযোগ করোনা আক্রান্ত আশাকর্মীকে বাধ্য করা হয়েছে ডিউটিতে আসতে। ঘটনা সামনে আসতেই সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় ছড়িয়েছে চাঞ্চল্য।

ওই আশাকর্মী। -নিজস্ব ছবি।

সুত্রের খবর, ভোটের ডিউটি রত ওই আশাকর্মী কয়েকদিন ধরেই ভুগছিলেন জ্বর কাশিতে, গত ২৪ তারিখে কোভিড টেস্ট করান তিনি, ২৬ তারিখে রিপোর্ট পজেটিভ আসে। ভোটের ডিউটি পড়ায় তিনি ঘটনাটি জানান BMOH বিডিও  উভয়কেই। কিন্তু তাঁর অভিযোগ সাহায্য দূর, উলটে বাড়িতে পুলিশ পাঠানোর হুমকি দেন৷ সেই হুমকি পেয়েও তিনি বাড়িতেই ছিলেন। কারণ, একে অসুস্থ শরীর, তার ওপর তাঁর স্বামী জ্বরে আক্রান্ত। ১৪ বছরের ছেলেও কোভিড পজিটিভ।

কথা শোনেননি BMOH-বিডিও, কনোরকম সহায়তার পরিবর্তে শোকজ করা হয় তাঁকে। BMOH বিডিও কেউই তাঁর কথা শোনেননি বলেই অভিযোগ করেছেন তিনি। নিরুপায় হয়ে আসেন ভোট কেন্দ্রে ডিউটিতে। কিছুক্ষণ কাজ করার পর খবর জানাজানি হওয়ায় ছড়িয়েছে চাঞ্চল্য। একে রাজ্যের এই ভয়াবহ পরিস্থিতি। দিনে দিনে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে যেখানে বারবার জারি করা হচ্ছে একাধিক সতর্ক বার্তা সেখানে করোনা আক্রনাত কর্মীকে এভাবে ডিউটিতে আসতে বাধ্য করায় BMOH বিডিওর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন সকলেই। দাবী জানিয়েছেন তাঁদের শাস্তির।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন