নজরবন্দি ব্যুরোঃ করোনার দ্বিতীয় ওয়েব আছরে পড়েছে দেশে, ভারতের বেশিরভাগ রাজ্যে এখন চলছে লকডাউন। তার সাথে মানুষের সচেতনাতা, টিকাকরণ, জনতা কার্ফু সব মিলিয়ে কিছুটা সস্থির পরিবেশ তৈরি হয়েছে দেশে, কমছে সংক্রমণ। বাড়ছে সুস্থতার হার।
আরও পড়ুনঃ পরিণতি আচ্ছে দিনের? জন প্রতি আয়ে বাংলাদেশও টপকে গেল ভারতকে।


রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ৪০ হাজার ৮৪২ জন করোনা আক্রান্ত হয়েছেন। দীর্ঘদিন বাদে দেশের দৈনিক করোনা সংক্রমণ নেমে এল আড়াই লক্ষের নিচে। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৫ লক্ষ ৩০ হাজার ১৩২ জন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে দেশের মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৯৯ হাজার ২৬৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৪১ জনের। দুদিন পর মৃতের সংখ্যাটাও নেমে এল ৪ হাজারের নিচে। অপর দিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ৩ লক্ষ ৫৫ হাজার ১০২ জন।
দেশে এখন পর্যন্ত মোট ১৯ কোটি ৫০ লক্ষ ৪ হাজার ১৮৪ জনের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে ইতিমধ্য। কেন্দ্র দৈনিক করোনা পরীক্ষার সংখ্যাও বাড়াচ্ছে। শনিবারও ২১ লক্ষের বেশি মানুষের করোনা পরীক্ষা হয়েছে। রাজ্জগুলিও নিজেদের মত করে চেষ্টা চালিয়ে যাচ্ছে এই কঠিন পরিস্থিতিতে কিভাবে মানুষের পাশে থাকা যায়।










