দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমল অনেকটাই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: করোনার দ্বিতীয় ধাক্কা বিদায়ের পথ ধরেছে। সংক্রমণে লাগাম টানতে রাজ্যে-রাজ্যে চলা কড়া বিধি-নিষেধের ফল মিলছে। এই আবহে প্রতিদিন ওঠানামা করছে দেশের দৈনিক সংক্রমণ।

আরও পড়ুনঃ ট্রেনে উঠতে পারবেন না হকাররা ! নয়া পদক্ষেপ আরপিএফের

আজ, রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৩০ হাজার ৯৪৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবারের থেকে রবিবার ১০ শতাংশ কমল কোভিড সংক্রমণ।

c1 1

ভারতে সর্বমোট মহামারি করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৪ লক্ষ ২৪ হাজার ২৩৪ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, করোনায় আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৩৪ হাজার ৩৬৭ জন।

c2 1

দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমল অনেকটাই

আর পরিসংখ্যান বলছে, এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪০৩ জনের।সুস্থ হয়েছেন ৩ কোটি ১৬ লাখ ৩৬ হাজার ৪৬৯ জন।গতকাল পর্যন্ত দেশে মোট ৫৮ কোটি ১৪ লাখ ৮৯ হাজার ৩৭৭ ডোজ টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে গতকাল প্রায় সাড়ে ৫২ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত