নজরবন্দি ব্যুরোঃ ১ লাখ ৫২ হাজারে নেমে এলো দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত ৫০ দিনে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ এটা। দৈনিক মৃত্যু কমলেও এখনও তা ৩ হাজারের উপরেই রয়েছে। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৫২ হাজার ৭৩৪ জন, গতকাল আক্রান্ত হয়েছিলেন ১.৬৫ লক্ষ মানুষ।
আরও পড়ুনঃ দিল্লি যাননি আলাপন, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেবে কেন্দ্র!
আজকের পরিসংখ্যান নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ কোটি ৮০ লক্ষ ৪৭ হাজার ৫৩৪। দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮০ লক্ষ ৪৭ হাজার ৫৩৪ জন। মোট মৃতের সংখ্যা ৩ লক্ষ ২৯ হাজার ১০০ জন। দেশে মৃতের হার ১. ১৭ শতাংশ। অন্যদিকে সুস্থতার হার বেড়ে ৯১.৬০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে ২ লক্ষ ৩৮ হাজার ২২ জন।
করোনার সংক্রমণে লাগাম পরাতে দেশজুড়ে টিকাকরণ কর্মসূচিতে জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার । এখনও পর্যন্ত দেশের ২১ কোটি ৩১ লক্ষ ৫৪ হাজার ১২৯ জনের টিকাকরণ হয়ে গিয়েছে। টিকাকরণের গতি আরও বাড়াতে তত্পরতা নিচ্ছে কেন্দ্রীয় সরকার। ভ্যাকসিনের উত্পাদন বাড়াতে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে আর্থিক সাহায্য দিচ্ছে কেন্দ্র। টিকা উত্পাদনের কেন্দ্র আরও বাড়ানো হচ্ছে।
বিশেষজ্ঞদের একাংশের মতে, দেশে করোনার সেকেন্ড ওয়েভ শেষের পথে। সংক্রমণ মোকাবিলায় রাজ্যে-রাজ্যে লকডাউন -সহ একাধিক কড়া বিধির সুফল মিলছে। গোটা দেশে দৈনিক সংক্রমণ কমছে।



