দিল্লি যাননি আলাপন, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেবে কেন্দ্র!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দিল্লি যাননি আলাপন, বহু জল্পনা, বিতর্ক, পক্ষ বিপক্ষের যুক্তির পর ঘড়ির কাঁটার ১০ টা পেরিয়ে গিয়েছে, অথচ দিল্লি না গিয়ে মুখ্যসচিব আলাপন বন্দোপাধায় রয়ে গেছেন কলকাতাতেই। সুত্রের খবর ঠিক সেই কারণেই এবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুনঃ ছাড়া যাবে না আলাপনকে, প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

গত কয়েকদিনে রাজ্য-রাজনীতিতে জল্পনার কেন্দ্রে রয়েছে আলাপনের বদলির বিষয়। আচমকা এক রাতের নোটিসে তাঁকে দিল্লি ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তার পরের দিনই সাফ জানিয়ে দিয়েছিলেন, এখনই তিনি ছাড়ছেন না রাজ্যের মুখ্যসচিবকে। রাজ্যের বিরোধী দলের নেতা থেকে প্রাক্তন আমলা কেন্দের এই নির্দেশে হতবাক, সকলেই একবাক্যে স্বীকার করেছেন বাংলায় ক্ষমতা কায়েম করতে না পেরে প্রতিহিংসার রাজনীতি করছে গেরুয়া শিবির।

দিল্লি যাননি আলাপন, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেবে কেন্দ্র! আলোচনার মাধ্যমে কোন বোঝাপড়া না হওয়ায় আজ সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৫ পাতার চিঠি পাঠিয়েছেন খোদ প্রধানমন্ত্রীকে। ইন্দিরা গান্ধীর সময় থেকেই কেন্দ্রের কর্মিবর্গ মন্ত্রক প্রধান্মন্ত্রীর অধীনে, তাই এবার সরাসরি তাঁকেই পত্র পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন এই মুহূর্তে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের ‘রিলিজ অর্ডার’ দিতে পারছে না, তা বিস্তারিত জানিয়েছেন। প্রধানমন্ত্রীকে চিঠিতে মমতা লিখেছেন, ‘রাজ্য সরকারের সঙ্গে কোনও রকম আলোচনা না করেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। অভূতপূর্ব এই পদক্ষেপে অবাক হয়েছি’। মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, ‘রাজ্যের অনুরোধে কিছু দিন আগেই আরও ৩ মাস বৃদ্ধি করা হয়েছে আলাপনের চাকরির মেয়াদ। রাজ্যের করোনা পরিস্থিতিতে মুখ্যসচিবের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তিনি দায়িত্ব নিয়ে কাজ করছেন।

তাই রাজ্যের মানুষের কথা ভেবে এই মুহূর্তে কেন্দ্রের এই নির্দেশ প্রত্যাহার করার আর্জি জানাচ্ছি’। একই সঙ্গে মুখ্যমন্ত্রী লেখেন, ‘রাজ্য কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।’ সঙ্গে তিনি এও জানিয়েছেন, এই বদলির নির্দেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামো লঙ্ঘন করছেন কেন্দ্র, এমনকি প্রতিহিংসা, আর মাথা গরম করে কেন্দ্র এই বদলি তলব করেছে বলেও উল্লেখ করেছেন তিনি। মোটকথা আলাপন দিল্লিতে যাচ্ছেন না একথা সাফ জানিয়েছেন মমতা। সঙ্গে ফের অনুরোধ করেছেন বদলির নির্দেশ প্রত্যাহার করে নিক কেন্দ্র সরকার। আর সেই চিঠির কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আলাপনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন্দ্র।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর