ছাড়া যাবে না আলাপনকে, প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জল্পনায় ইতি। এই মুহূর্তে আলাপন বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারছে না রাজ্য, তা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, চিঠিতে কেন্দ্রীয় সিদ্ধান্তের একাধিক ফাঁকফোকরের কথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ টিকার আকাল মেটাতে সুখবর দিল সিরাম, আগামী মাসে ১০ কোটি টিকা উৎপাদন করবে সংস্থা

কেন এই মুহূর্তে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের ‘রিলিজ অর্ডার’ দিতে পারছে না, তা বিস্তারিত জানিয়েছেন। প্রধানমন্ত্রীকে চিঠিতে মমতা লিখেছেন, ‘রাজ্য সরকারের সঙ্গে কোনও রকম আলোচনা না করেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। অভূতপূর্ব এই পদক্ষেপে অবাক হয়েছি’। মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, ‘রাজ্যের অনুরোধে কিছু দিন আগেই আরও ৩ মাস বৃদ্ধি করা হয়েছে আলাপনের চাকরির মেয়াদ। রাজ্যের করোনা পরিস্থিতিতে মুখ্যসচিবের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তিনি দায়িত্ব নিয়ে কাজ করছেন।

তাই রাজ্যের মানুষের কথা ভেবে এই মুহূর্তে কেন্দ্রের এই নির্দেশ প্রত্যাহার করার আর্জি জানাচ্ছি’। একই সঙ্গে মুখ্যমন্ত্রী লেখেন, ‘রাজ্য কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সময় কোনও মতেই মুখ্যসচিবকে ছাড়া সম্ভব নয়’। প্রসঙ্গত ৩১ মে অর্থাত্‍ সোমবার সকালেই রাজ্যের মুখ্যসচিবের দিল্লিতে গিয়ে নর্থ ব্লকে কর্মীবর্গ বিভাগের কাজে যোগ দেওয়ার কথা ছিল।

গত শুক্রবার আচমকা কেন্দ্রের তরফে চিঠি পাঠিয়ে এ কথা জানানো হয়। তারপর থেকেই তাঁর এই বদলির নিয়ে টানাপোড়েন শুরু হয়। রাজ্যের সঙ্গে আলোচনা না করে, মতামত না নিয়ে একতরফাভাবে কেন্দ্রের এই চিঠি ‘রাজনৈতিক অভিসন্ধিমূলক’ বলে অভিযোগ ওঠে বিভিন্ন মহলে।

letter

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর