নজরবন্দি ব্যুরোঃ করোনাকে দীর্ঘকালীন ভাবে রোখার জন্য একমাত্র পথ ব্যাপক হারে টীকাকরণ সেকথা বারবার বলছেন বিশেষজ্ঞরা। তবে ভ্যাকসিনের আকালে দেশ জুড়ে ব্যাপক হারে টীকাকরণ বেশ কিছুটা ধাক্কা খেয়েছে। বন্ধ হয়ে গিয়েছে অনেক টিকা কেন্দ্র।
আরও পড়ুনঃ দিশাহীন অবস্থায় দিন কাটাচ্ছেন অসংখ্য শিক্ষক, দাবি না মেটালে আন্দোলনের হুঁশিয়ারি।
প্রথম ডোজ এর পর দ্বিতীয় ডোজের জন্য মানুষ হন্যে হয়ে ঘুরছে। অপর দিকে দেশে তৃতীয় ওয়েব কে সফল ভাবে আটকাতে গেলে দিতে হবে টিকা। কিন্তু এখন দেশে টিকার আকাল। ঠিক সেই সময় ভাল খবর শোনাল টিকা উৎপাদন সংস্থা সিরাম ইনস্টিটিউট।
তারা আগামি এক মাসের মধ্যে ৯-১০ কোটি কোভিশিল্ড উত্পাদন করতে পারবে সিরাম ইনস্টিটিউট। কেন্দ্রকে রবিবার জানাল পুনের সংস্থা। ইতিমধ্যে টিকার অপর্যাপ্ত সরবারহের কারণে দেশব্যাপী টিকাকরণ খানিকটা থমকে রয়েছে।
একাধিক রাজ্যে বন্ধ করেছে তাদের টিকাদান কেন্দ্র। এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে চিঠি লিখে এই লক্ষ্যমাত্রা সামনে আনল সিরাম। সেই চিঠিতে উল্লেখ, ‘তাদের কর্মীরা একাধিক প্রতিবন্ধকতা সঙ্গী করে প্রায় ২৪ ঘণ্টাই কাজ করছেন।’



