Covid in Bengal: আজ রাজ্যের করোনার হাল হাকিকত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একধাক্কায় অনেকটা কমল রাজ্যের করোনা সংক্রমণ। শুক্রবার বাংলায় করোনা আক্রান্ত হয়েছিল ৬৫৭ জন। সেখানে শনিবার রাজ্যে আক্রান্ত হয়েছেন ২৩৫ জন। দৈনির সংক্রমণের নিরিখে শীর্ষে সেই কলকাতা। তবে রাজ্যের সংক্রমণ নিম্নমুখী হওয়ায় স্বস্তিতে স্বাস্থ্যদপ্তর।

আরও পড়ুনঃ সহস্রাধিক শিক্ষক নিয়োগ হতে চলেছে রাজ্যে, সেলিম বললেন ‘সিভিক শিক্ষক’

রাজ্যে করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে ৭.২৭ শতাংশ ৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে ৷ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ২১৬ জনের ৷ মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৪ হাজার ৪৭৯ ৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ২১৭ জন ৷

1 24

সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন ১৯ লাখ ৯৯ হাজার ৭৬৭ জন ৷ গত চব্বিশ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৩ হাজার ২৩২ জনের। দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও এখনও শীর্ষে কলকাতা। করোনায় আক্রান্ত হয়েছেন ১১৬ জন। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা।

আজ রাজ্জের করোনার হাল হাকিকত
আজ রাজ্জের করোনার হাল হাকিকত

সেখানে আক্রান্ত ৫২ জন। তৃতীয় দক্ষিণ ২৪ পরগনা। ওই জেলায় ১৮ জন কোভিড আক্রান্ত। তবে শুক্রবার আলিপুরদুয়ার, কোচবিহার, ঝাড়গ্রাম, কালিম্পং, মুর্শিদাবাদ এবং পুরুলিয়ায় কোভিড আক্রান্ত হননি কেউ।

আজ রাজ্জের করোনার হাল হাকিকত

আজ রাজ্যের করোনার হাল হাকিকত

উল্লেখ্য এখনও পর্যন্ত মোট ৭ কোটি ২৫ লাখ ৭৯ হাজার ৫৯৮ জনকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৮২৯ জন ৷ রাজ্যে বুস্টার ডোজ পেয়েছেন ২৫ লাখ ১৭ হাজার ৮০২ জন ৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত