নজরবন্দি ব্যুরোঃ বর্ষশেষে উদ্বেগ বাড়াল রাজ্যের কোভিড (Covid-19) গ্রাফ। গত ২৪ ঘণ্টায় একধাক্কায় অনেকটাই বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। রাজ্যের পজিটিভিটি রেট বেড়ে দাঁড়াল ৮.৪৬ শতাংশ।চলতি সপ্তাহে সোমবার রাজ্যে দৈনিক সংক্রমণ ছিল ৪৩৯। শনিবার তা বেড়ে ছাড়াল সাড়ে চার হাজার।
অর্থাৎ, বিগত ছয় দিনে দৈনিক আক্রান্তের সংখ্যায় ১০ গুণ বেশি বৃদ্ধি দেখা গেল রাজ্যে। শুধু কলকাতাতেই দৈনিক আক্রান্ত ছাড়াল দু’হাজার। পাল্লা দিয়ে অস্বাভাবিক হারে সংক্রমণ বাড়ছে মহানগরী সংলগ্ন হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনায়।
শুধু তাই নয়, রাজ্যে দৈনিক সংক্রমণের হারও ১২ শতাংশ ছাড়াল। বাড়ল মৃত্যুও। শুক্রবার বৈঠকে বসে মাইক্রো কনটেনমেন্ট জ়োন তৈরির ব্যাপারে আলোচনা হয়েছে কলকাতা পুরনিগমে। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, যদি একটি ফ্ল্যাটে ৫ জন করোনা আক্রান্ত হন, তাহলে ওই আবাসনকে মাইক্রো কনটেনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হবে।
ওই আবাসনের লিফট স্যানিটাইজ করতে হবে। আবাসনের সুইমিং পুল, জিম বন্ধ করে দেওয়া হবে। এখনও পর্যন্ত এরকম ১১ টি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। সূত্রের খবর, এই পরিস্থিতিতে ফের একবার আংশিক লকডাউনের পথে হাঁটতে পারে রাজ্য।
উদ্বেগ বাড়াল রাজ্যের কোভিড গ্রাফে, নতুন সংক্রমণ ৪ হাজার ছাড়াল
জারি হতে পারে বিভিন্ন ক্ষেত্রে আবারও বিধিনিষেধ। এদিকে শনিবারই এক নির্দেশিকায় জানানো হয়েছে, সোমবার থেকে কলকাতা হাইকোর্টের সব মামলার শুনানি ভার্চুয়ালি হবে।



