COVID19: দমদম বিমানবন্দরে প্রথম করোনা আক্রান্ত বিদেশী, শহরে আতঙ্কের ছায়া

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দমদম বিমানবন্দরে পাওয়া গেল করোনা আক্রান্ত রোগীর হদিশ। সোমবার সকালেই বিমানবন্দর থেকে করোনা সন্দেহে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এক মহিলা যাত্রীকে। করোনার নতুন ভ্যারিয়েন্ট রয়েছে তাঁর শরীরে। শেষমেষ কি কলকাতায় এল করোনার নতুন প্রতিরূপ?

আরও পড়ুনঃ ২৪ ঘণ্টায় লাফিয়ে বাড়ছে করোনা, লকডাউন নিয়ে কি বলছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী?

বিমানবন্দরে আগত মহিলা একজন অস্ট্রেলিয়াবাসী বিদেশী। তাঁর কাছে একটি ব্রিটিশ পাসপোর্ট রয়েছে। মনে করা হচ্ছে, করোনার নতুন ভ্যারিয়েন্ট রয়েছে তাঁর শরীরে। ইতিমধ্যে তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। কোভিড পরীক্ষা করে বাকি বিস্তারিত জানা যাবে।

দমদম বিমানবন্দরে প্রথম করোনা আক্রান্ত বিদেশী, শহরে আতঙ্কের ছায়া
দমদম বিমানবন্দরে প্রথম করোনা আক্রান্ত বিদেশী, শহরে আতঙ্কের ছায়া

করোনার ভ্যারিয়েন্ট ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট বিএফ ৭ ধবংসলীলা চালাচ্ছে চিনে। প্রতিদিন হাজার হাজার মানুষ সেখানে কোভিড আক্রান্ত হচ্ছেন। কার্যত মৃত্যুর হার এত বেশী যে শ্মশানে দাহ করার লোক নেই এমনটাই খবর। ফলে চিনের করোনা পরিস্থিতির দিকে নজর রেখে ত্রস্ত গোটা বিশ্ব।

kol

ইতিমধ্যেই একাধিক বিমান বন্দরে শুরু হয়েছে কড়াকড়ি। শনিবার থেকে ২ শতাংশ বিদেশফেরত যাত্রীর করোনা পরীক্ষা করছেন দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ। বিদেশফেরত যাত্রীদের বিনামূল্যে করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষও। পাশাপাশি, মধ্যপ্রদেশের খাজুরাহো বিমানবন্দরেও শনিবার থেকে শুরু হয়েছে করোনা পরীক্ষা। একই ছবি দেখা গিয়েছে পুণে বিমানবন্দরেও।

দমদম বিমানবন্দরে প্রথম করোনা আক্রান্ত বিদেশী, শহরে আতঙ্কের ছায়া

images 3

শুক্রবার দেশের সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়। করোনা বৈঠকে কোভিডবিধি পালন, টিকা ইত্যাদি বিষয়গুলির উপর জোর দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা রাজ্যগুলির স্বাস্থ্যমন্ত্রীদের জানিয়েছেন মনসুখ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত