নজরবন্দি ব্যুরোঃ আশঙ্কা করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ার! প্রতিটি রাজ্যে ফের টেস্টিং এবং টিকাকরণে জোর দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। গত কয়েকদিন ধরে ১৭ হাজারেরও বেশি কোভিডের দৈনিক সংক্রমণ। উদ্বেগ বাড়িয়ে তুলছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসের সংখ্যা।
আরও পড়ুনঃ মণিপুরে ভয়াবহ ধসে মৃত ৮১, জানালেন মুখ্যমন্ত্রী
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭,০৯২ জন। শুক্রবার সংখ্যাটা ছিল ১৭ হাজার ৭০। বেড়েছে অ্যাকটিভ কেসও। বর্তমানে দেশে অ্যাকটিভ রোগী বেড়ে হয়েছে ১ লক্ষ ৯ হাজার ৫৬৮। দেশে অ্যাকটিভ কেসের হার ০.২৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ২৯ জনের।

শুক্রবার করোনায় মারা যান ২৩ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃত ৫ লক্ষ ২৫ হাজার ১৬৮। মুম্বইতেই গত ২৪ ঘণ্টায় করোনা থাবা বসিয়েছে ৯৭৮ জনের শরীরে। অপর দিকে ২৪ ঘণ্টায় শুধু বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭৩৯ জন।

রাজধানীতে একদিনে আক্রান্ত ৮১৩ জন। মুম্বইতেই গত ২৪ ঘণ্টায় করোনা থাবা বসিয়েছে ৯৭৮ জনের শরীরে। কেরলে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩,৫৯৯ জন। মহারাষ্ট্রে করোনা আক্রান্ত ৩,২৪৯ জন। তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২,৩৮৫ জন।

দেশ জুড়ে বাড়ছে করোনা! সব রাজ্যকে টেস্ট ও টিকাকরণে জোর দেওয়ার নির্দেশ কেন্দ্রের
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯৭ কোটি ৮৪ লক্ষেরও বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ৯ লক্ষের বেশি।



