নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন চুপচাপ থাকার পর ফের আবার শুরু হয়েছে করোনার বাড়বাড়ন্ত। বিভিন্ন খবর এর তথ্য অনুযায়ী ইতিমধ্যেই চিনে করোনার নতুন ভেরিয়েন্ট আক্রান্ত করে ফেলেছে লক্ষ লক্ষ মানুষকে।
আরও পড়ুনঃMask: রাজ্যে বাধ্যতামূলক হতে চলেছে মাস্ক, কবে থেকে জেনে নিন?
যদিও চীনের এই খবর প্রকাশিত না হলেও ব্রিটেনের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য় বিষয়ক সংস্থা Airfinity একটি বিবৃতিতে জানিয়েছে, ১ ডিসেম্বর থেকে সব মিলিয়ে কোভিড সংক্রান্ত মৃত্যু সংখ্য়া ১০০,০০০জন। সব মিলিয়ে ১৮.৬ মিলিয়ন মানুষ সংক্রামিত হয়েছে।

শুধু এখানেই শেষ নয়। বিশেষজ্ঞরা মনে করছেন নতুন বছরের প্রথম মাসেই চীনে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারে। বৃটেনের এই স্বাস্থ্য বিষয়ক তথ্য সংস্থাটি চীনের বিভিন্ন তথ্য বিচার করে জানিয়েছে এই কমিউনিস্ট দেশটিতে কোভিড সংক্রমণ ১৩ জানুয়ারি একেবারে শীর্ষে পৌঁছবে। সেই সময় রোজ ৩.৭ মিলিয়নের আক্রান্ত হতে পারেন।সংস্থার মতে, ২৩ জানুয়ারি মৃত্যুর সংখ্যা শীর্ষে পৌঁছবে। সেই সময় মৃত্যু হতে পারে প্রায় ২৫,০০০ মানুষের। সব মিলিয়ে মৃত্যু ছুঁতে পারে ৫৮৪,০০০ জনের।
ফের করোনার বাড়বাড়ন্ত, জানুয়ারিতেই মৃত্যুর সংখ্যা শীর্ষে পৌঁছবে!

যত দিন যাচ্ছে ততই যেন কোভিড পরিস্থিতি বিগড়ে যাচ্ছে চিনে। ইতিমধ্য়েই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আদহানম ঘেবরেইয়েসেসুস কোভিড সম্পর্কিত তথ্য় আরও স্বচ্ছতার সঙ্গে উপস্থাপিত করার ব্য়াপারে চিনকে অনুরোধ করেছিলেন।



