২ ডিসেম্বর রাজ্যে প্রথম কো ভ্যাকসিনের টিকা নেবেন ফিরহাদ হাকিম।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২ ডিসেম্বর রাজ্যে প্রথম কো ভ্যাকসিনের টিকা নেবেন ফিরহাদ হাকিম। নাইসেডে পৌঁছে গিয়েছে ভারত বায়োটেকের তৈরি কো-ভ্যাকসিন। পরীক্ষামূলক প্রয়োগের জন্য হায়দরাবাদ থেকে আনা হয়েছে ১ হাজার টিকা। কো-ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। সেই কারণেই ১ হাজার টিকা আনা হয়েছে কলকাতায়। আপাতত এই টিকাগুলি নাইসেডে রাখা হয়েছে। নাইসেডের তরফ থেকে রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিমকে স্বেচ্ছাসেবী হওয়ার আহ্বান করা হয়েছিল।

আরও পড়ুনঃ দৈনিক সংক্রমনের গ্রাফ নামল এক ধাক্কায়; রাজ্যে করোনা মুক্ত সাড়ে ৪ লক্ষ।

পরে ফিরহাদ জানান, বাংলার মানুষের জন্য ‘এটুকু করতে পারলে নিজেকে ধন্য মনে করব’। আর এবার সেই টিকা গ্রহণের তারিখ ঠিক হয়ে গেল। কলকাতায় প্রথম ব্যক্তি হিসাবে ২ ডিসেম্বর করোনা টিকা নেবেন ফিরহাদ হাকিম। বুধবার বিকেল ৪টে নাগাত টিকার প্রথম ডোজ দেওয়া হবে তাঁকে। উল্লেখ্য,দেশের বিভিন্ন রাজ্যের ২৫টি ক্লিনিকে তৃতীয় পর্বের বৃহত্তর ট্রায়াল করছে ভারত বায়োটেক। তৃতীয় পর্বে ২৬ হাজার জনকে টিকা দেওয়া হচ্ছে। দিল্লি, হায়দরাবাদে ট্রায়াল শুরু হয়ে গেছে।

এবার পশ্চিমবঙ্গে টিকার ট্রায়াল শুরু হতে চলেছে। স্বেচ্ছাসেবকদের কলকাতার আইসিএমআর-নাইসেডে টিকার ইঞ্জেকশন দেওয়া হবে। প্রসঙ্গত নাইসেডের তরফে জানা গিয়েছে ভারতবর্ষের বিভিন্ন শহরের মেয়রদের টিকা নেওয়ার জন্যে আহ্বান জানানো হলেও অনেকে রাজি হননি। কিন্তু প্রথম প্রস্তাবেই সাড়া দিয়েছেন ফিরহাদ। তাঁর বয়েস এখন ষাটের গোড়ায়। সামান্য পেটের সমস্যা ছাড়া কোন সমস্যা নেই তাঁর শরীরে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত