দৈনিক সংক্রমনের গ্রাফ নামল এক ধাক্কায়; রাজ্যে করোনা মুক্ত সাড়ে ৪ লক্ষ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দৈনিক সংক্রমনের গ্রাফ নামল এক ধাক্কায়; রাজ্যে করোনা মুক্ত সাড়ে ৪ লক্ষ। রাজ্যজুড়ে বেশ কিছুটা প্রভাব কমেছে করোনাভাইরাসের, শুধু সংক্রমনের গতি কমেনি কলকাতায়। রাজ্যে সামান্য বেড়েছে সুস্থতার হারও। কিন্তু তবুও কমছে না সংক্রমনের আশঙ্কা। গবেষকরা জানিয়েছেন শীতকালে সংক্রমনের গতি বাড়ার আশঙ্কা রয়েছে। বাড়তে পারে মৃত্যুহারও। দেশের স্পর্শ্বকাতর ৫টি রাজ্যের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও।

আরও পড়ুনঃ দিলীপবাবু হলেন ‘পাগলাবাবু’! খোকাবাবুর পাল্টা দিলেন পার্থ চট্টোপাধ্যায়।

কয়েক মাস পর এই প্রথম তিন হাজারের নিচে নেমে এল দৈনিক গড় আক্রান্তের সংখ্যা। সামান্য কমেছে মৃতের সংখ্যাও। যদিও এদিন টেস্ট হয়েছে কম। রবিবারের তথ্য অনুযায়ী সংক্রামিতের সংখ্যা ছিল ৩ হাজার ৩৬৭ জন। যা একদিনে প্রায় ৭০০ জন কমে গিয়েছে। রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন ২ হাজার ৬৭১ জন। যা নিয়ে রাজ্যের মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৮৩ হাজার ৪৮৪ জন। আশার কথা হল, এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন মাত্র ২৪ হাজার ২৯৮ জন। যা গতকালের থেকে ১০৭ জন কমেছে।

ক্রমেই বাড়ছে সুস্থতার হার, শুধু মৃত্যু সংখ্যায় রাজ্যকে ভোগাচ্ছে কো-মর্বিডিটি! মৃত্যুর গড় ৫০ – ৫৫ জন। সবথেকে বেশি মৃত্যু হচ্ছে যারা কোমর্বিডিটিতে ভুগছেন তাঁদের। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৮ হাজার ৪২৪ জনের। মৃতদের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৪৮ জন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৭৩০ জন। আজকের ২ হাজার ৭৩০ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষ ৫০ হাজার ৭৬২ জন।

এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৩৮ হাজার ১৭৮ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লক্ষ ৭২ হাজার ৯৩৩ টি। রাজ্যে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে ৬৫ হাজার ২৫৫ জনের। প্রতি ১০০ টি স্যাম্পেল টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮.২৩ শতাংশ। রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯৩.২৩ শতাংশ। দেখুন জেলা ভিত্তিক পরিসংখ্যান।

image 4

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন