নজরবন্দি ব্যুরোঃ দিনকয়েক আগেই করোনা মোকাবিলার প্রতিষেধক হিসেবে ভারতীয় চিকিৎসকদের মাধ্যমে নির্মিত কোভ্যাক্সিনকে স্বীকৃতি জানিয়েছিল ক্যাঙারুর দেশ। যা নিয়ে খুশির আমেজ দেখা দিয়েছিল ভারতীয় চিকিৎসা মহলে। তবে বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফ থেকে কবে এই টিকা কে স্বীকৃতি দেওয়া হয় তারই প্রতীক্ষা ছিল সকলের। অবশেষে অপেক্ষার অবসান ঘটল আজ।
আরও পড়ুনঃ এবার কালীপুজোতে ও প্রবেশ করা যাবে না মণ্ডপে, নির্দেশ হাইকোর্টের
অল্প কিছুদিন আগেই ডনের দেশের তরফ থেকে জানানো হয়েছিল শুধুমাত্র কোভিশিল্ড নয় কোভ্যাক্সিন নিয়েও প্রবেশ করা যাবে তাঁদের দেশে। জারফলে গত কয়েকমাস ধরে ভ্যাক্সিন বিভ্রাটের দরুন অস্ট্রেলিয়া যেতে পারছিলেন না তাঁদের জন্য আসে ছিল সুখবর। এবার ভারত বায়োটেকের এই টিকা কে অগ্রাধিকার জানাল বিশ্বস্বাস্থ্য সংস্থা।
আজ WHO তরফ থেকে যে বিবৃতি সামনে এসেছে তাতে বলা হয়েছে, “জরুরি প্রয়োজনে এবার থেকে ব্যবহার করা যাবে কোভ্যাক্সিন। এবং এই ভ্যাক্সিন গ্রহনের পর পৃথিবীর যেকোন প্রান্তে যাওয়ার অনুমতি প্রদান করা হবে।”
প্রতীক্ষার অবসান ! কোভ্যাক্সিনকে ছাড়পত্র বিশ্বস্বাস্থ্য সংস্থার

বর্তমানে বিশ্বস্বাস্থ্য সংস্থার এই ঘোষণা কে ঘিরে নিজেদের বড়সড় জয় খুঁজে পাচ্ছেন দেশের সকল চিকিৎসকরা। এই নিয়ে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এই ঘোষণার মাধ্যমে গোটা বিশ্বের দরবারে স্বীকৃতি পেল ভারতীয় বিজ্ঞানী এবং চিকিৎসকদের পরিশ্রম।




