নজরবন্দি ব্যুরোঃ কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়ে আদালতের দ্বারস্থ হয় বিজেপি। বৃহস্পতিবার সিঙ্গেল বেঞ্চের রায়দানের পর ডিভিশন বেঞ্চে গড়ায় মামলা। শুক্রবার পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মামলার শুনানি শেষ। আগামীকালের মধ্যে রায়দান করতে চলেছে আদালত। অনলাইনে হবে রায় প্রকাশ।
আরও পড়ুনঃ KMC Election 2021: রাজনীতির কিছুই বোঝেন না, অভিষেককে কটাক্ষ সুকান্তর
এদিন কলকাতা হাইকোর্টের কাছে বিশেষ গুরুত্ব পেয়েছিল কেন্দ্রের বক্তব্য। কেন্দ্রের আইনজীবী জানিয়েছেন, যদি নির্বাচন কমিশন চায় তাহলে পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চান তাঁরা। এমনকি কাল ভোরের মধ্যে তাঁরা পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী পাঠাতে পারবেন তাঁরা। এমনকি কোনও ভোটার যদি ভোট দিতে ভয় পান সেক্ষেত্রে ভোটারদের বাড়ি থেকে ভোট কেন্দ্র অবধি নিয়ে যেতে পারবেন তাঁরা।
সেইসঙ্গে রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। এমনকি প্রয়োজনে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী পাঠাতে চাইছেন তাঁরা। তবে পুর ভোট নিয়ে কমিশন অথবা রাজ্য সরকারের সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপ করতে চাইছে না রাজ্য সরকার।
পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মামলার শুনানি শেষ, তাকিয়ে রাজনৈতিক মহল

প্রায় চার ঘন্টা ধরে চলা মামলার শুনানিতে প্রত্যেক বুথে ভোটারের সংখ্যা জিজ্ঞাসা করেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের প্রশ্ন, তবে কী প্রত্যেকটি বুথে ৩৫ জন পুলিশ বাহিনী কী পর্যাপ্ত? প্রশ্ন করেন প্রধান বিচারপতি। আপাতত রায়ের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।



