করোনাভাইরাসের নতুন রেকর্ড বিশ্বে। ফের লকডাউন ব্রাজিল, ফ্রান্স, জার্মানি-তে!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনাভাইরাসের নতুন রেকর্ড বিশ্বে। ফের লকডাউন ব্রাজিল, ফ্রান্স, জার্মানি-তে! গত ২৪ ঘন্টায় ৫ লক্ষ ৪০ হাজারের বেশি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে বিশ্বজুড়ে। যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৫৪ লাখ ২৩ হাজার ৬৯৯। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ১ কোটি ১২ লক্ষের কিছু বেশি মানুষ। অন্যদিকে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ লক্ষ ৮৭ হাজার ৫২৯ জনের।

আরও পড়ুনঃ দিলীপ-মুকুল ঠাণ্ডা লড়াই! কেন্দ্রীয় নেতৃত্ব ডানা ছাঁটল দু-পক্ষের।

দৈনিক অর্থাৎ ২৪ ঘণ্টার হিসেবে, টানা তৃতীয় দিনের মতো ৭ হাজারের ওপর মৃত্যু হলো বিশ্বে। বৃহস্পতিবারও হাজারের বেশি মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ট্রাম্পের দেশে মোট প্রাণহানির সংখ্যা ২ লক্ষ ৩৪ হাজার ২০১। পাশাপাশি ভারত ও ব্রাজিলেও সাড়ে ৫শ’র বেশি মৃত্যু হয়েছে। তৃতীয় সর্বোচ্চ ৫০০-র কাছাকাছি প্রাণহানি ঘটেছে মেক্সিকোয়।

এদিকে, আজ থেকে ইউরোপের প্রথম দেশ হিসাবে ফ্রান্সে কার্যকর হবে দ্বিতীয়দফার লকডাউন। ফ্রান্সে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। এ জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ নভেম্বরের শেষ পর্যন্ত দ্বিতীয় দফার জাতীয় লকডাউন ঘোষণা করেছেন। লকডাউন প্রসঙ্গে মাক্রোঁ বলেন, নতুন পদক্ষেপের আওতায় লোকদের কেবল প্রয়োজনীয় কাজ বা চিকিৎসার কারণে বাড়ির বাইরে যেতে দেওয়া হবে। ফ্রান্সে কোভিড-১৯ এ দৈনিক মৃত্যু এপ্রিলের পর সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। গত মঙ্গলবার করোনায় ৩৩ হাজার মানুষ নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়।

করোনাভাইরাসের নতুন রেকর্ড বিশ্বে। আংশিক কড়াকড়ি আরোপ করেছে জার্মানিও। করোনার ভয়াবহ সংক্রমণের কারণে দ্বিতীয়বারের মত লকডাউনের মুখোমুখি দাঁড়িয়ে জার্মানি। সংক্রমণ বাড়ার শঙ্কায় কিছু ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধের পরিকল্পনা করছে দেশটির সরকার। প্রায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যা ১৪ বা ১৫ হাজার ছাড়িয়ে যাচ্ছে।

অন্যদিকে ভারতে কিছুটা সংক্রমনের গতি কমলেও ফের গতি বাড়তে শুরু করেছে ব্রাজিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। কোভিডে ক্ষতিগ্রস্ত দেশগুলির তালিকায় তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে বৃহস্পতিবার ২৬ হাজার ১০৬ জন নতুন করোনা রোগী কে শনাক্ত করা হয়েছে। শোনা যাচ্ছে দ্বিতীয় দফার লকডাউন হতে চলে ব্রাজিলেও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর