লকডাউন ঘোষণার দিনে মৃত্যুর রেকর্ড রাজ্যে, আক্রান্ত প্রায় ২৪ হাজার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার দূর্বার গতি রোধ করতে ফের সম্পূর্ণ লকডাউন কনটেনমেন্ট জোনে! কিন্তু লকডাউন ঘোষণার দিনে মৃত্যুর রেকর্ড রাজ্যে, আক্রান্ত প্রায় ২৪ হাজার মানুষ। ভয়াবহ ভাবে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাজ্যের সমস্ত কনটেনমেন্ট জোনে ফের কড়া লকডাউন ঘোষণা করে নির্দেশিকা দিল নবান্ন! আজ স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছেন।

আরও পড়ুনঃ রাজ্যের সব কন্টেনমেন্ট জোনে কড়া লকডাউন; ফের রাস্তায় নামছে পুলিশ।

Shamim Ahamed Ads

পরশু অর্থাৎ বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে কন্টেনমেন্ট জোনগুলিকে কড়া লকডাউনের নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফে।নবান্ন-র তরফে নির্দেশ দেওয়া হয়েছে কনটেনমেন্ট জোনে সমস্ত সরকারি এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। এমার্জেন্সি ছাড়া চলবে না কোন গাড়ি। বন্ধ চা দোকান থেকে শুরু করে শপিং মল, প্রায় সবকিছুই।

অন্যদিকে বাংলায় অব্যাহত করোনার তাণ্ডব, লকডাউন ঘোষণার দিনে মৃত্যুর রেকর্ড রাজ্যে। আজকের বুলেটিনে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৮৫০ জন। নতুন ৮৫০ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৮৩৭ জন।

পাশাপাশি মৃত্যুমিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ২৫ টি, যা এতদিনের মধ্যে সর্বোচ্চ। ২৫ জন কে নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৪।

পাশাপাশি গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৫৫৫ জন। এদিনের ৫৫৫ জন কে নিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১৫ হাজার ৭৯০ জন। এদিন ৫৫৫ জন সুস্থ হয়ে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৬.২৪ শতাংশ করোনা আক্রান্ত। গতকালের থেকে সুস্থতার হার কমেছে আজ। অন্যদিকে এই মুহুর্তে রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ৭ হাজার ২৪৩ জন

অর্থাৎ গতকালের থেকে চিকিৎসাধীন আক্রান্ত বেড়েছে ২৭০! পাশাপাশি রাজ্য সরকারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ১০ হাজার ১৩০ টি, যা এখন পর্যন্ত রাজ্যে সর্বমোট টেস্টের সংখ্যা ৫ লক্ষ ৬২ হাজার ১৩৭। প্রতি ১০ লক্ষ মানুষ পিছু রাজ্যে পরীক্ষা হয়েছে ৬ হাজার ২৪৬ জনের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত