২৫ বছর বয়েস হলে তবেই মিলবে করোনা টিকা, নয়া নির্দেশিকা জারি বাংলাদেশে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২৫ বছর বয়েস হলে তবেই মিলবে করোনা টিকা, নয়া নির্দেশিকা জারি করল বাংলাদেশ সরকার। চলতি বছরের ৭ই ফেব্রুয়ারি থেকে দেশে গণটিকা দানের কার্যক্রম শুরু করে বাংলাদেশ। তখন বয়সসীমা ছিল ৫৫ বছর। কিন্তু মাত্র ১দিন পর অর্থাৎ ৮ ফেব্রুয়ারি থেকেই নিববন্ধনের জন্য ৪০ বছর বয়সসীমা নির্ধারণ করে সরকার। এরপর তা আরেক ধাপ কমিয়ে ৩৫ বছর করা হয়।

আরও পড়ুনঃ বাড়ছে সংক্রমণের গ্রাফ, কঠোরতম বিধিনিষেধ পালনে বাংলাদেশের রাস্তায় সেনাবাহিনী

পরে ১৯ জুলাই থেকে টিকা প্রাপকদের জন্যে বয়সসীমা নির্ধারিত হয় ৩০ বছর পর্যন্ত। আজ আজ থেকে ফের সেই নিয়মে রদবদল করল সরকার। জানানো হয়েছে ২৫ বছর বয়েস হলে তবেই মিলবে করোনা টিকা। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল ২৮ জুলাই পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন প্রায় ১ কোটি ৩৬ লাখ মানুষ।

গতকাল পর্যন্ত প্রথম ডোজের টিকা পেয়েছেন ৮২ লাখ ৭০ হাজার ৪২২ জন। দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন ৪৩ লাখ ২২ হাজার ৩২৭ জন। দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না ও সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে। এদিকে বাংলাদেশে এখন পর্যন্ত করোনার দ্বিতীয় ঢেউ প্রভাব বিস্তার করে রয়েছে।

২৫ বছর বয়েস হলে তবেই মিলবে করোনা টিকা, নয়া নির্দেশিকা জারি বাংলাদেশে।

২৫ বছর বয়েস হলে তবেই মিলবে করোনা টিকা, নয়া নির্দেশিকা জারি বাংলাদেশে।
২৫ বছর বয়েস হলে তবেই মিলবে করোনা টিকা, নয়া নির্দেশিকা জারি বাংলাদেশে।

গত ২৪ ঘন্টায় বাংলাদেশে ১৬ হাজার ২৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লক্ষ ৯ হাজার ৬৮২। গতকাল বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২৩৭ জন। যা নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২০ হাজার ১৭ জনের।

বাংলাদেশে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজার ৮৭০ জন। যা নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১০ লক্ষ ৩৩ হাজার ১৮৪। গত ২৪ ঘ্নটায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে ৫৩ হাজার ৮৭৭। যা নিয়ে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ লক্ষ ১২ হাজার ৬০৮।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর