Coronavirus Update: বিদায় নিচ্ছে করোনাভাইরাস মহামারী! কি বলছে CSIR…….

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  দু’ বছর অতিক্রান্ত। বিশ্বের বিভিন্ন দেশ এখনও কোভিড-১৯ মহামারীর কবলে (Coronavirus Update)। মহামারীর তৃতীয় ঢেউয়ে নাজেহাল ভারতবর্ষ। এখনও প্রতিদিন প্রায় দুই লক্ষ নতুন সংক্রমণের খবর আসছে। মহামারীর দু’ বছর পার করেও কবে ফিরবে স্বাভাবিক জনজীবন এই নিয়ে কোনও নির্দিষ্ট উত্তর মিলছে না। মাস্ক, স্যানিটাইজার আর সামাজিক দূরত্বের পালা কবে ঘুচবে তা এখনও অজানা। আইসোলেশন, ওয়ার্ক ফ্রম হোমের ঘেরাটোপ ভেঙে সত্যিই কি আগের মতো পৃথিবী আর ফিরে আসবে কোনওদিন?

আরও পড়ুনঃ COVID-19 in India: দেশের ১০ শতাংশ কমল আক্রান্তের সংখ্যা, চিন্তা বাড়াচ্ছে মৃত্যু

এখনও পর্যন্ত বিজ্ঞানীরা এ বিষয়ে কোনও স্পষ্ট উত্তর দিতে পারেননি। সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ কাউন্সিল (CSIR) করোনাভাইরাস ঘটিত রোগকে বোঝার জন্য ক্রমাগত গবেষণা চালিয়ে যাচ্ছে। সিএসআইআর-এর ইনস্টিটিউট অফ জিনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজির (Institute of Genomics and Integrative Biology) পরিচালক অনুরাগ আগরওয়াল এই বিষয়ে নিজের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানিয়েছেন।

বিদায় নিচ্ছে করোনাভাইরাস মহামারী! কি বলছে CSIR.......
বিদায় নিচ্ছে করোনাভাইরাস মহামারী! কি বলছে CSIR…….

অনুরাগ আগরওয়াল জানান, দিল্লি এবং মুম্বইয়ের মতো মহানগরগুলিতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কোভিড পরিস্থিতি। তবে লখনউ, কানপুর, পটনা, ভাদোদরা, সুরাট এবং অন্যান্য শহরগুলিতে এটি এখনও বিরাট সংকটজনক অবস্থায় রয়েছে। অবশ্যই, সংক্রমণের গতি সারা ভারত জুড়ে সর্বত্র একই নয়। তাই একেবারে শেষ হওয়ার আগে COVID-19 সংক্রমণের উদ্বেগজনক বৃদ্ধি ঘটলেও ঘটতে পারে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুসারে, অনুরাগ আগরওয়াল জানান, কোভিড-১৯ মহামারী (Coronavirus Update) এখনও শেষ হয়নি। তিনি আরও জানান, সারা দেশে স্কুল খোলার এটিই উপযুক্ত সময়। ‘এতে আমাদের অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। সত্যি কথা বলতে, অন্তত বড়ো শহরগুলিতে স্কুল বন্ধ করার কোনও মানেই নেই।’

বিদায় নিচ্ছে করোনাভাইরাস মহামারী! কি বলছে CSIR…….

বিদায় নিচ্ছে করোনাভাইরাস মহামারী! কি বলছে CSIR.......
বিদায় নিচ্ছে করোনাভাইরাস মহামারী! কি বলছে CSIR…….

ভাইরাসের এই বিপজ্জনক রূপান্তর বা একাধিক ভ্যারিয়েন্টের জন্ম কখন শেষ হবে এ বিষয়ে বলতে গিয়ে অনুরাগ জানান, বিশেষজ্ঞরা এখনও ভাইরাস এবং মানুষের অনাক্রম্যতা সম্পর্কে বিভ্রান্ত। তিনি আরও বলেন, ‘কোভিড-১৯ পুরোপুরি চলে যাবে না। সময়ের সঙ্গে সঙ্গে এর তীব্রতা কমবে। যাদের অন্যান্য শারীরিক ঝুঁকি রয়েছে তাঁদের প্রভাবিত করবে এই ভাইরাস। তবে এটা নিশ্চিত যে এর ফলে তৈরি হওয়া বিপর্যয় ও কষ্ট অনেকাংশে হ্রাস পাবে। হঠাৎ করে ভাইরাসের রূপ পরিবর্তিত হলে তা সমস্যার হতে পারে, তবে এমন সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন