নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে কমছে করোনা সংক্রমণ। একদিকে বাড়ছে সুস্থতার হার অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে ২ হাজার ৯৪৩ জন। আজও সংক্রামিত রাজ্যের সব জেলা। অন্যদিকে একই দিনে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৩৪৬ জন। এই দুই পরিসংখ্যানের মাঝে দুঃখের বিষয় হল এদিনও করোনায় মৃত্যু হয়েছে ৫৫ জনের।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত হয়ে আরও এক চিকিৎসকের মৃত্যু রাজ্যে!
আজও কলকাতাকে সংক্রমণে ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগণা। আজ উত্তর ২৪ পরগণাতে সংক্রামিত হয়েছেন ৬৬৩ জন। যা নিয়ে মোট সংক্রামিতের সংখ্যা এখন জেলা জুড়ে ৩৪ হাজার ৫৩১ জন। উত্তর ২৪ পরগণাতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২৮ হাজার ৯০৪ জন। আজ এই জেলায় সুস্থ হয়ে উঠেছেন ৭৬৩ জন। অন্যদিকে আজ জেলা জুড়ে মৃত্যু হয়েছে ১২ জনের। জেলায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৫১ জনের। পাশাপাশি জেলাজুড়ে এখন চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৮৭৬ জন। আজ এই জেলায় চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা কমেছে ১১২ জন।
অন্যদিকে আজ শহর কলকাতায় মোট সংক্রামিত হয়েছেন ৫৫১ জন। যা নিয়ে কলকাতায় এখন পর্যন্ত সংক্রামিত হলেন ৪০ হাজার ৭০৮ জন। জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩৪ হাজার ৭১৭ জন। যার মধ্যে এদিন সুস্থ হয়ে উঠেছেন ৫৫৯ জন। আজ কলকাতায় মৃত্যু হয়েছে ১১ জনের। যা নিয়ে মোট মৃত্যু সংখ্যা পৌঁছে গেল ১ হাজার ৩০১ তে। শহরে এখন চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৬৯০ জন। এদিন গতকালের থেকে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা কমেছে ১৯ জন।
এদিন তৃতীয় সংক্রামিত জেলা দক্ষিণ ২৪ পরগণা। জেলাজুড়ে এদিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬৭ জন। যা নিয়ে জেলায় মোট করোনা সংক্রামিত হয়েছেন ১১ হাজার ৫১৩ জন। দক্ষিণ ২৪ পরগণাতে এদিন সুস্থ হয়ে উঠেছেন ১৮৯ জন। যা নিয়ে জেলা জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ৮৩৫ জন। এই জেলায় এদিন মৃত্যু হয়েছে ৭ জনের। ৭ জনকে নিয়ে এখন পর্যন্ত মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৩। এখন জেলাতে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৬৫ জন। যা গতকালের থেকে ১৯ জন কমেছে।
রাজ্যে কমছে করোনা সংক্রমণ। এদিন রাজ্যের সবকটি জেলাতেই করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে। পাশাপাশি সব কটি জেলা থেকেই বহু মানুষ করোনা মুক্ত হয়েছেন। উল্লেখ্য এদিন রাজ্যের ৫ টি জেলায় করোনা মৃত্যু হয়েছে এবং চিকিতসাধীন আক্রান্তের সংখ্যা কমেছে ১৮ টি জেলায়। দেখুন সার্বিক পরিসংখ্যান। রাজ্যের সমত জেলা জুড়ে এখন চিকিৎসাধীন রয়েছেন ২৪ হাজার ৮২২ জন। দেখুন জেলা ভিত্তিক পরিসংখ্যান।




