আজ করোনায় মৃত্যুমুক্ত ৭ জেলা, সার্বিকভাবে সুস্থতার পথে হাঁটছে বাংলা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ করোনায় মৃত্যুমুক্ত ৭ জেলা, সার্বিকভাবে সুস্থতার পথে হাঁটছে বাংলা। রাজ্যের জেলায় জেলায় ব্যাপকভাবে বেড়েছে সুস্থতার হার। ৭টি জেলায় কারও মৃত্যু হয়নি এদিন। করোনা ভাইরাসকে কার্যত বাগে আনা গিয়েছে বাংলায়। কড়া বিধি নিষেধের কারনেই করোনা ভাইরাসকে নিয়ন্ত্রন করা সম্ভব হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত কয়েকদিনে সুস্থতার হার বেড়েছে বেশ কয়েক শতাংশ। ধিরে ধিরে স্বাভাবিক হচ্ছে জনজীবন।

আরও পড়ুনঃ BJP’র হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন সৌমিত্র, সুজাতা বলছেন ওঁর দলটাই ছেড়ে দেওয়া উচিত

৫ই জুন রাজ্য সরকার প্রদত্ত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় সবথেকে সংক্রামিত জেলা উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন মাত্র ১ হাজার ৬৬৪ জন, মৃত্যু হয়েছে ২৮ জনের। কলকাতাতে আক্রান্ত হয়েছেন ৭৯৬ জন, মৃত্যু হয়েছে ২৩ জনের। পাশাপাশি হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণার ক্ষেত্রে সংক্রমণের সংখ্যা যথাক্রমে ৪৬৩ এবং ৪৮৪। এদিন হাওড়ায় মৃত্যু হয়েছে ৬ জনের এবং দক্ষিণ ২৪ পরগণা মৃত্যু হয়েছে ১১ জনের।

২৪ ঘণ্টায় রাজ্য জুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৮২ জন। যা নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লক্ষ ১৯ হাজার ১৩০ জন। রাজ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ৪৪ হাজার ৪৫১ জন। আজ করোনায় মৃত্যুমুক্ত ৭ জেলা। আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে কোন করোনা মৃত্যু হয়নি গত ২৪ ঘন্টায়। যদিও রাজ্যজুড়ে ২৪ ঘন্টায় ১১৮ টি মৃত্যু হয়েছে করোনায়। যা নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ১৫২। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৬ হাজার ১৪৬ জন।

আজকের ১৬ হাজার ১৪৬ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৩ লক্ষ ৫৮ হাজার ৫৩৭ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৭২ হাজার ৬৭২ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৭ লক্ষ ৮৯ হাজার ৬২৫ টি। ১০০ টি টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ১১.১০ শতাংশ। রাজ্য সরকারের প্রকাশিত বুলেটিনের তথ্য অনুযায়ী ৯৫.৭৩ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছেন রাজ্যে। দেখুন জেলাভিত্তিক সার্বিক পরিসংখ্যান।

Corona virus bulletin of west bengal
Corona virus bulletin of west bengal

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর