সুস্থতার সংখ্যা ছাপিয়ে রাজ্যে ফের বাড়ল সক্রিয় আক্রান্ত, আজ মৃত্যু ৮৭ জনের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সুস্থতার সংখ্যা ছাপিয়ে রাজ্যে ফের বাড়ল সক্রিয় আক্রান্ত, যদিও গত কয়েকদিনের পরম্পরা বজায় রেখে রাজ্যের জেলায় জেলায় বেড়েছে সুস্থতার হার। কমছে মৃত্যু সংখ্যাও। ৭ টি জেলায় কারও মৃত্যু হয়নি এদিন। উত্তর থেকে দক্ষিণ বঙ্গ সর্বত্র কমেছে করোনা ভাইরাসের দাপট। যদিও বিশেষজ্ঞরা বলছেন স্বস্তি সাময়িকের। সবাই দ্রুত ভ্যাকসিন না পেলে তৃতীয় ঢেউতে আরও ক্ষতি হবে ভারতের।

আরও পড়ুনঃ ক্ষমতায় ফিরেই মমতা দ্বিগুন করলেন ‘কৃষকবন্ধু’ প্রকল্পের ভাতা

এদিকে ১০ই জুন রাজ্য সরকার প্রদত্ত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ৯৬৬ জন, মৃত্যু হয়েছে ২৪ জনের। কলকাতাতে আক্রান্ত হয়েছেন ৪৮৫ জন, মৃত্যু হয়েছে ২৪ জনের। হাওড়া, হুগলী, দক্ষিণ ২৪ পরগণা জেলাতেও সংক্রমণ কমেছে তাৎপর্যপূর্ণ ভাবে। এদিন রাজ্যের সবথেকে কম সংক্রমণ ধরা পড়েছে পুরুলিয়া জেলায়। এই জেলাতে করোনা সংক্রামিত হয়েছেন মাত্র ১০ জন। তার পরেই স্থান মুর্শিদাবাদের, মাত্র ২২ জনের দেহে পাওয়া গিয়েছে সংক্রমণ।

গত ২৪ ঘণ্টায় রাজ্য জুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৭৪ জন। যা নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৪৮ হাজার ১০৪ জন। সুস্থতার সংখ্যা ছাপিয়ে রাজ্যে ফের বাড়ল সক্রিয় আক্রান্ত, রাজ্যে করোনা মুক্তি ঘটেছে ৫ হাজার ১৭০ জনের। রাজ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ১৪ হাজার ৭১৯ জন। যা গতকালের থেকে ১৭ জন বেড়েছে। রাজ্যজুড়ে গত ২৪ ঘন্টায় ৮৭ টি মৃত্যু হয়েছে করোনায়। যা নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৪২।

আজকের ৫ হাজার ১৭০ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৪ লক্ষ ১৬ হাজার ৭৪৩ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৬৬ হাজার ২৫৭ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩১ লক্ষ ১০ হাজার ৮৫৩ টি। ১০০ টি টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭.৯৬ শতাংশ। বাংলায় সুস্থ হয়ে উঠলেন ৯৭.৮৩ শতাংশ করোনা আক্রান্ত, বলছে আজকের বুলেটিন। দেখুন জেলাভিত্তিক সার্বিক পরিসংখ্যান।

Corona Bulletin of west Bengal
Corona Bulletin of west Bengal

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন