শুধু LED বাল্বের আলোই খতম হবে করোনা, এডস এর মত ভাইরাস! দাবি বিজ্ঞানীদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিগত প্রায় দু বছরের বেশি সময় ধরে গোটা পৃথিবী জুড়ে রাজ করে চলেছে করোনা। এই করোনাভাইরাস রুখতে দিন রাত ২৪ ঘন্টা কাজ করে চলেছেন বিশ্বের লক্ষ্য লক্ষ্য বিজ্ঞানীরা। করোনাভাইরাস কে রোধ করতে আবিষ্কৃত হয়েছে করোনার ভ্যাকসিন। বিভিন্ন নিয়ম ভ্যাকসিন দিয়েও করোনার প্রকোপ শেষ করা যাচ্ছে না পৃথিবী থেকে।

আরও পড়ুনঃ যুদ্ধের আবহেই ভারতে রুশ বিদেশমন্ত্রী, জানাচ্ছে কেন্দ্র

বারবারই করোনা তার নিজের রূপ পরিবর্তন করে আক্রমণ শানানো মানুষের শরীরে। এই অবস্থায় এবার কানাডার স্কারবরোয় টরেন্টো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা দাবি করলেন, বাড়িতে, অফিস বা রাস্তাঘাটে যে এলইডি (LED) বাল্ব এখন লাগানো হয় তার আলোই করোনা ভাইরাস আর এডস (AIDS) ভাইরাসকে মেরে ফেলতে পারে অনায়াসে।

শুধু LED বাল্বের আলোই খতম হবে করোনা, এডস এর মত ভাইরাস!
শুধু LED বাল্বের আলোই খতম হবে করোনা, এডস এর মত ভাইরাস!

তাঁদের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘ভাইরোলজি জার্নাল’’-এ।গবেষকরা বহু জায়গায় পরীক্ষা চালিয়ে দেখেছেন, এলইডি-অতিবেগুনি রশ্মির সেই বাল্বের আলো চটজলদি মেরে ফেলতে পারে করোনাভাইরাসের সবক’টি রূপকেই। মেরে ফেলতে পারে এডস ভাইরাস এইচআইভি-কেও।

শুধু LED বাল্বের আলোই খতম হবে করোনা, এডস এর মত ভাইরাস! দাবি বিজ্ঞানীদের

গবেষকরা জানিয়েছেন, মাইক্রোচিপ ব্যবহার করে রাস্তাঘাটের সব এলইডি-ইউভি আলোকেই খুব সহজে করোনাভাইরাস ও এইচআইভি ভাইরাস মারার অস্ত্র হিসাবে ব্যবহার করা যেতে পারে। করোনাভাইরাস বায়ুবাহিত প্রমাণিত হলেও এইডসের মতো ভাইরাস বাতাসে ভাসে কিনা তেমন প্রমাণ কিন্তু এখনো মেলেনি। তবে বিজ্ঞানীদের দাবি এডস ভাইরাস রয়েছে সেখানে এলইডি উইভি আলো ফেললেই ভাইরাস মারা যাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন