নজরবন্দি ব্যুরোঃ আজ মৃত্যু ৪১ জনের, রাজ্যে ২৪ ঘন্টায় আক্রান্ত ২২৯৪। দেশের সাথে তাল মিলিয়ে রাজ্য জুড়ে হুহু করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গত কয়েকদিন ধরে প্রতিদিন গড়ে ২০০০ – ২২০০ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন রাজ্য জুড়ে। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিন ২৪ পরগণা, হাওড়া বা হুগলীর সাথে পাল্লা দিচ্ছে মালদা, দার্জিলিং বা দক্ষিন দিনাজপুরের মত রাজ্য গুলিও। সংক্রমণ বাড়ার পাশাপাশি মৃত্যু সংখ্যাও বাড়ছে সমান তালে এবং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সেই সংখ্যা। গত কয়েকদিন ধরে গড়ে ৩৫-৪০ জন মানুষ মারা যাচ্ছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। অন্যদিকে সুস্থতার হারও বেড়েছে রাজ্যে। প্রতিদিন সুস্থ হয়ে উঠছেন হাজার হাজার মানুষ। কিন্তু সংক্রমণের গতি অব্যাহত থাকায় বেড়েই চলেছে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা।
আরও পড়ুনঃ করোনা রিপোর্ট নেগেটিভ, ফুসফুসে রক্তক্ষরণ নিয়ে জনতার ডাক্তার লড়ছেন ICU-তে।


আজ মৃত্যু ৪১ জনের, রাজ্যে ২৪ ঘন্টায় আক্রান্ত ২২৯৪। আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে ২ হাজার ২৯৪ জন। আজকের ২ হাজার ২৯৪ জন কে নিয়ে রাজ্যের মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ২৫৮। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ১৯ হাজার ৬৫২ জন। যা গতকালে থেকে ১৫৯ বেড়েছে। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৯০ জনের। মৃত ১ হাজার ৪৯০ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৪১ জন। উল্লেখ্য গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৯৪ জন। আজকের ২ হাজার ৯৪ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৪ হাজার ১১৬ জন।
এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ১৭ হাজার ১৪৪ টি। যা নিয়ে রাজ্যের মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লক্ষ ৫৬ হাজার ৩৫৫ টি। রাজ্যে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে ৯ হাজার ৫১৫ জনের। প্রতি ১০০ টি স্যাম্পেল টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭.৬২ শতাংশ। রাজ্যে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৭.৬০% মানুষ।
অন্যদিকে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে করোনা মোকাবিলা করে সুরক্ষিত রাখছেন রাজ্যকে তা নিয়ে প্রকাশিত হল বই! নাম করোনা যুদ্ধে মমতা। বই প্রকাশ করে মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “করোনা যুদ্ধে মমতা বইটি প্রকাশিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। খুবই সুন্দর বই এটি। যারা এই বইটি পড়বেন তারা নিশ্চিতভাবে সমৃদ্ধ হবেন। প্রত্যেকের বইটি খুব ভালো লাগবে এটুকু আমার দৃঢ় বিশ্বাস। নিশ্চিতভাবে বইটি পড়ে অনেক কিছুই জানতে পারবেন। প্রচুর অভিজ্ঞতার সঞ্চার করতে পারবেন এবং আগামীদিনে কাজেরও ইচ্ছে বাড়বে।”









