নজরবন্দি ব্যুরোঃ কঠোর করোনা বিধি আরোপের ফলেই ক্রমাগত নিম্নমুখী হচ্ছিল রাজ্যের করোনা সংক্রমণ। কিন্তু কদিন হল তা আবার ধীর গতিতে ঊর্ধ্বমুখী হয়েছে। পাশাপাশি তৃতীয় ঢেউ নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে চিকিৎসক মহল। তারমধ্যে আবার অ্যাকটিভ কেস বাড়ল কলকাতায়। অন্যদিকে বাদ সেধেছে শিশুদের ভাইরাল ফিভার। এখন পর্যন্ত রাজ্যজুড়ে ১৩ টি শিশু মারা গিয়েছে প্রবল জ্বরের কারনে। যদিও সবাই করোনা নেগেটিভ।
আরও পড়ুনঃ তিলোত্তমার মুকুটে নয়া পালক, কলকাতাকে দেশের সব থেকে নিরাপদ শহরের শিরোপা NCRB-র।
এদিকে রাজ্য সরকার কিছুক্ষন আগে বুলেটিন প্রকাশ করেছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, আজ রাজ্য জুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৩৫ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। এদিন রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন, ৬৮৫ জন। স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে রাজ্য জুড়ে চিকিৎসাধীন আক্রান্ত রয়েছেন ৭ হাজার ৯০৬ জন। যা গতকালের থেকে ৬১ জন কমেছে। এখন রাজ্যে সুস্থতার গড় ৯৮.৩০%
তবে ফেরঅ্যাকটিভ কেস বাড়ল কলকাতায়। আজ মহানগরে আক্রান্ত হয়েছেন ১১৭ জন। তবে কারও মৃত্যু হয়নি এদিন। সার্বিক ভাবে কলকাতায় করোনা মৃত্যুর সংখ্যা ৫ হাজার ৩৮। এদিন উত্তর ২৪ পরগণা জেলাতে করোনা আক্রান্ত হয়েছে ১০৭ জন। মৃত্যু হয়েছে ১ জনের। রাজ্যের আর কোন জেলাতে শতাধিক সংক্রমন না হলেও, সব জেলাতেই পাওয়া গিয়েছে করোনা রোগী।
এদিন রাজ্য জুড়ে করোনা টেস্ট হয়েছে, ৩৮ হাজার ২০৬ টি। যা নিয়ে এখন পর্যন্ত মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে, ১ কোটি ৭৭ লক্ষ ৩৭ হাজার ৭০৮। করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে এখন তৃতীয় ঢেউের প্রস্তুতিতে রয়েছে রাজ্য। লোকাল ট্রেন কে ছাড়পত্র না দিলেও বাদবাকি সব কিছুতেই প্রায় স্বাভাবিক বাংলা। দেখুন রাজ্যের সার্বিক পরিসংখ্যান।
অ্যাকটিভ কেস বাড়ল কলকাতায়




