২৪ ঘন্টায় করোনার গ্রাসে ১৪৫, কিছুটা স্বস্তি দিয়ে এক ধাক্কায় সংক্রমণ কমল রাজ্যে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২৪ ঘন্টায় করোনার গ্রাসে ১৪৫, কিছুটা স্বস্তি দিয়ে এক ধাক্কায় সংক্রমণ কমল রাজ্যে। রাজ্যের একাধিক জেলায় কমল করোনা সংক্রমণ। যদিও রাজ্যের সব জেলাতে করোনা ভাইরাসের সংক্রমন ধরা পড়েছে। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল সংক্রমণের মাত্রা কে ছাপিয়ে সুস্থতার হার বেড়েছে রাজ্যের ১৭ টি জেলায়। রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী সবথেকে সংক্রামিত উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলী ও কলকাতায় সংক্রামিতের থেকে সুস্থ হয়েছেন বেশি।

আরও পড়ুনঃ আগামী মাসেই তৃণমূলের সাংগঠনিক বৈঠক, সব সাংসদ-বিধায়কদের ডাকলেন মমতা।

গত ২৪ ঘন্টায় উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫২৫ জন, মৃত্যু হয়েছে ৪৩ জনের। কলকাতাতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৫৭ জন, মৃত্যু হয়েছে ৩০ জনের। পাশাপাশি হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণার ক্ষেত্রে সংক্রমণের সংখ্যা যথাক্রমে ৭৫৩ এবং ৯৫৭। এদিন হাওড়ায় মৃত্যু হয়েছে ১১ জনের এবং দক্ষিণ ২৪ পরগণা মৃত্যু হয়েছে ১২ জনের।

২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ১৯৩ জন। যা নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৪৩ হাজার ৪৪২ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ১ লক্ষ ৯ হাজার ৮০৬ জন। ২৪ ঘন্টায় করোনার গ্রাসে ১৪৫, সংক্রমণের তীব্রতা কমলেও বাংলায় অব্যাহত মৃত্যুমিছিল। যা নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ১২০। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ৩৯৬ জন। রাজ্যে ২৪ ঘন্টায় অ্যাকটিভ কেস কমেছে এক ধাক্কায় ৭ হাজার ৩৪৮।

আজকের ১৯ হাজার ৩৯৬ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১২ লক্ষ ১৮ হাজার ৫১৬ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৫৯ হাজার ১৮৮ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২২ লক্ষ ৩৮ হাজার ৩০১ টি। ১০০ টি টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ১০.৯৮ শতাংশ। রাজ্য সরকারের প্রকাশিত বুলেটিনের তথ্য অনুযায়ী ৯০.৭০ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছেন রাজ্যে। দেখুন জেলাভিত্তিক সার্বিক পরিসংখ্যান

Corona Virus Bulletin of West Bengal
Corona Virus Bulletin of West Bengal

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত