আগামী মাসেই তৃণমূলের সাংগঠনিক বৈঠক, সব সাংসদ-বিধায়কদের ডাকলেন মমতা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামী মাসেই তৃণমূলের সাংগঠনিক বৈঠক, সব সাংসদ-বিধায়কদের ডাকলেন মমতা। রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় ফিরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নয়া সরকাররে প্রথম সাংগঠনিক বৈঠক হতে চলেছে ৫ ই জুন। যে বৈঠকে সমস্ত সাংসদ-বিধায়কদের সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফ থেকে। উপস্থিত থাকবেন সাংগঠনিক পদাধিকারীরাও। বিধানসভা ভোটে ব্যাপক সাফল্যের পরও কয়েকটি জেলায় খারাপ ফল হয়েছে শাসকদলের।

আরও পড়ুনঃ মোদীর বৈঠকে মমতার না থাকা নিয়ে ফের বিতর্ক উস্কে দিলেন রাজ্যপাল ধনগড়।

বিশেষ করে উত্তরবঙ্গের দুটি জেলায় এবারে খাতা খুলতে পারেনি তৃণমূল। কেন এই খারাপ ফল, তাও পর্যালোচনা হতে পারে শাসকদলের কোর কমিটির বৈঠকে। তৃণমূল নেত্রী ঘোষণা করেছিলেন, ভোটে জিতলেও কোভিড পরিস্থিতিতে বড় কোনও বিজয়োৎসব করবে না তৃণমূল। বিজয় সমাবেশ হতে পারে আগামী ২১ জুলাই। ৫ জুনের সাংগঠনিক বৈঠক থেকে একুশের সেই সমাবেশের প্রস্তুতিও শুরু করে দিতে পারে রাজ্যের শাসকদল। এছাড়াও আরও অনেক বিষয় নিয়ে আলোচনা হতে পারে সভায়। বিধানসভা নির্বাচনে তৃণমূলের ব্যাপক জয়ের পর প্রথম সাংগঠনিক বৈঠকে একাধিক বিষয়ে কথা বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ভোটের ফলপ্রকাশের পর একের পর এক নেতা-কর্মী, যারা কিনা ভোটের আগে দল ছেড়েছিলেন, তাঁরা আবার তৃণমূলে ফিরতে চাইছেন। তালিকাটা বেশ লম্বা। দলের তরফে দাবি করা হচ্ছে, বিজেপির বেশ কয়েকজন সাংসদ-বিধায়কও নাকি লাইনে আছেন। ৫ জুনের মিটিং থেকে মমতা তাঁদের উদ্দেশে কোনও বার্তা দেন কিনা, সেদিকেও নজর থাকবে সকলের। এর বাইরেও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সম্ভাবনা আছে। সেটা হল, রাজ্যের উপনির্বাচন। বিভিন্ন কারণে  রাজ্যের ছটি কেন্দ্রের উপনির্বাচন হওয়ার কথা আগামী ৬ মাসের মধ্যে। তার মধ্যে একটিতে প্রার্থী হবেন মমতা নিজেই।

আগামী মাসেই তৃণমূলের সাংগঠনিক বৈঠক, সব সাংসদ-বিধায়কদের ডাকলেন মমতা। স্বাভাবিকভাবেই সেই নির্বাচনের প্রস্তুতিও শুরু করতে পারে শাসকদল। আবার করোনা পরিস্থিতি মিটলেই রাজ্যের বহু পুরসভায় নির্বাচন। সেই নিয়েও হতে পারে আলোচনা। প্রথম সাংগঠনিক বৈঠকে একাধিক বিষয় উঠে আসবে বলেই মনে করা হচ্ছে।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত