রাজ্যে ২৪ ঘন্টায় মৃত্যু ১৬২ জনের, ভয়াবহ পরিস্থিতি উত্তর ২৪ পরগণা সহ ৬ জেলায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে ২৪ ঘন্টায় মৃত্যু ১৬২ জনের। এদিনও রাজ্যের সব জেলাতে করোনা ভাইরাসের সংক্রমন ধরা পড়েছে ব্যাপকভাবে। সংক্রমণের ধাক্কা লেগেছে উত্তর থেকে দক্ষিণে, বাদ নেই কোন জেলাই। রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় শুধু উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১১৮ জন, মৃত্যু হয়েছে ৩৭ জনের।

আরও পড়ুনঃ মারাদোনাকে পরিকল্পনা করে হত্যা ! ৭ জনের বিরুদ্ধে খুনের অভিযোগে শুরু হল তদন্ত

কলকাতাতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৬১ জন, মৃত্যু হয়েছে ৩৬ জনের। পাশাপাশি হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণার ক্ষেত্রে সংক্রমণের সংখ্যা যথাক্রমে ১ হাজার ২৭৭ এবং ১ হাজার ২৮৭। এদিন হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণা দুই জেলাতেই মৃত্যু হয়েছ ১২ জনের। গত ২৪ ঘন্টায় হুগলী জেলাতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৪ জন। মৃত্যু হয়েছ ৮ জনের। এদিন নদীয়া জেলায় সংক্রামিত হয়েছেন ১ হাজার ৫২ জন এবং জেলাতে মৃত্যু হয়েছে ৫ জনের।

আরও পড়ুনঃ পলিটিক্যাল ফাইটে ভরসা দিতে ববির বাড়িতে নবান্ন ফিরতি ‘দিদি’, বলে এলেন ‘আমি আছি’

আজ রাজ্যজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৯১ জন। যা নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লক্ষ ৯ হাজার ৯৫৮ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ১ লক্ষ ৩১ হাজার ৫১০ জন। রাজ্যে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৬২ জনের, যা নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩ হাজার ৮৯৫ জনের। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৮ হাজার ৯১০ জন। যা সংক্রমণের গতি ছাপিয়ে গিয়েছে।

আজকের ১৮ হাজার ৯১০ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১০ লক্ষ ৬৪ হাজার ৫৫৩ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৭০ হাজার ৬৩৮ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৮ লক্ষ ৮ হাজার ৭৭০ টি। ১০০ টি টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ১০.৩৩ শতাংশ। আজকের তথ্য অনুযায়ী  ৮৭.৯৮ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছেন রাজ্যে। দেখুন জেলার সার্বিক পরিসংখ্যান

bulletine 1

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর