২৪ ঘন্টায় ৮১ জনের মৃত্যু, সক্রিয় আক্রান্তের সংখ্যা বাড়লেও রাজ্যে ‘প্রায়’ নিয়ন্ত্রিত করোনা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২৪ ঘন্টায় ৮১ জনের মৃত্যু, রাজ্যে বাড়ল সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা। তবে গত কয়েকদিনের পরম্পরা বজায় রেখে রাজ্যের জেলায় জেলায় বেড়েছে সুস্থতার হার। কমছে মৃত্যু সংখ্যাও। ৭ টি জেলায় কারও মৃত্যু হয়নি এদিন। উত্তর থেকে দক্ষিণ বঙ্গ সর্বত্র কমেছে করোনা ভাইরাসের দাপট। যদিও বিশেষজ্ঞরা বলছেন স্বস্তি সাময়িকের। সবাই দ্রুত ভ্যাকসিন না পেলে তৃতীয় ঢেউতে আরও ক্ষতি হবে ভারতের। এরই মধ্যে আজ কোভিশিল্ড টিকার ৩ লক্ষ ৫০ হাজার ডোজ এসে পৌঁছেছে রাজ্যে।

আরও পড়ুনঃ সব্যসাচীকে দলে ফেরাতে নারাজ তাঁর বিধাননগরের ‘বন্ধু’ রাজ্যের মন্ত্রী সুজিত বসু।

এদিকে ১২ই জুন রাজ্য সরকার প্রদত্ত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যের সব থেকে সংক্রামিত জেলা উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ৬৯৩ জন, মৃত্যু হয়েছে ১৯ জনের। কলকাতাতে আক্রান্ত হয়েছেন ৪০১ জন, মৃত্যু হয়েছে ১৪ জনের। হাওড়া, হুগলী, দক্ষিণ ২৪ পরগণা জেলাতেও সংক্রমণ কমেছে তাৎপর্যপূর্ণ ভাবে। এদিন রাজ্যের সবথেকে কম সংক্রমণ ধরা পড়েছে পুরুলিয়া জেলায়। এই জেলাতে করোনা সংক্রামিত হয়েছেন মাত্র ৯ জন। তার পরেই স্থান কালিম্পং জেলার, মাত্র ২৫ জনের দেহে পাওয়া গিয়েছে সংক্রমণ।

গত ২৪ ঘণ্টায় রাজ্য জুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৮৬ জন। যা নিয়ে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৫৭ হাজার ২৭৩ জন। এদিন রাজ্যে করোনা মুক্তি ঘটেছে ৩ হাজার ১৪৯ জনের। রাজ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ১৬ হাজার ২৪৮ জন। যা গতকালের থেকে ১ হাজার ৫৬ জন বেড়েছে।২৪ ঘন্টায় ৮১ জনের মৃত্যু হয়েছে করোনায়। যা নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৮১২।

সার্বিক ভাবে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৪ লক্ষ ২৪ হাজার ২১৩ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৬২ হাজার ২৭৬ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩২ লক্ষ ৩৫ হাজার ৭৪৩ টি। ১০০ টি টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৬.৮৮ শতাংশ। বাংলায় সুস্থ হয়ে উঠলেন ৯৭.৭৩ শতাংশ করোনা আক্রান্ত, বলছে আজকের বুলেটিন। দেখুন জেলাভিত্তিক সার্বিক পরিসংখ্যান।

উত্তর থেকে দক্ষিণ বঙ্গ সর্বত্র কমেছে করোনা ভাইরাসের দাপট।
উত্তর থেকে দক্ষিণ বঙ্গ সর্বত্র কমেছে করোনা ভাইরাসের দাপট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন