নজরবন্দি ব্যুরোঃ করোনার টিকা যথেষ্ট নয় ডেল্টা প্লাসে। এবার জানা গেছে ডেল্টা প্রজাতিও করোনা ভাইরাসে থেকে ৮ গুন শক্তিশালী। রাজধানীর গঙ্গারাম হাসপাতালের এক গবেষণা থেকে জানা যায় এই চাঞ্চল্যকর ঘটনা। বলা হয়, কোন টিকাই ডেল্টা প্রজাতিকে প্রতিহত করতে সক্ষম নয়।
আরও পড়ুনঃ সরকারের বিরুদ্ধে ফের তোপ সিধুর!
গবেষণায় আরও বলা হয় যে চিনের উহানে যে করোনা ভাইরাস পাওয়া গিয়েছিল তার থেকেও ক্ষতিকর ভারতে পাওয়া যায় এই ডেল্টা প্লাস। তাই দুটি টিকা নিলেও মানুষ সুরক্ষিত নয় বলেই জানিয়েছেন গবেষকরা। এর মধ্যে WHO এর পক্ষ থেকে ডেল্টা স্টোনকে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন” বলে ঘোষণা করা হয়।
করোনার টিকা যথেষ্ট নয় ডেল্টা প্লাসে। চিকিৎসকেরা জানান এই ডেল্টা প্লাসের ক্ষমতা আন্যান্য ভেরিয়েন্ট- এর থেকে অনেক বেশি। দুটো টিকাকরনই যথেষ্ট নয় বলে জাননো হয়। এছাড়া এই ডেল্টা প্লাস সংক্রামিত হওয়ার ক্ষমতা অনেক বেশি। কাজেই করোনায় মৃত্যু হার কমলেও ডেল্টা প্লাসের সংক্রামিত হওয়ার হার বেড়েছে।



