ইয়াসের আবহের মধ্যেই রাজ্যে সংক্রমণ কমলেও মৃত্যুর সংখ্যা ১৫০ এর বেশি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কোনও ভাবেই মৃত্যু মিছিলে লাগাম পরানো যাচ্ছে না রাজ্যে। আবারও একদিনে মৃতের সংখ্যা ১৫০ পার। রবিবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৮ হাজার ৪২২ জন, মৃত্যু হয়েছিল ১৫৬ জনের। সোমবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী আক্রান্ত ১৭ হাজার ৮৮৩ জন।

আরও পড়ুনঃ ‘ইয়াস’ মোকাবিলার সমন্বয়ের মাঝেই ফের একবার সামনে কেন্দ্র-রাজ্য সংঘাত।

মৃত্যু হয়েছে ১৫৩ জনের। গত একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১৯ হাজার ৬৭০ জন। সংক্রমণ ঠেকাতে ১৬ থেকে ৩০ মে পর্যন্ত রাজ্যে কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে। তাতে ধীরে ধীরে কমছে সংক্রমণ। সংক্রমণের নিরিখে এদিন ফের তিলোত্তমাকে ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনা।

একদিনে সেখানে ৩,৭৯৩ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিতের সংখ্যা ১,২০৫। হাওড়া ও হুগলিতে একদিনে আক্রান্ত যথাক্রমে ১,১৯৬ ও ১,১৬৯ জন। অপর দিকে শুধু উঃ ২৪ পরগনায় একদিনে মৃত ৪৭। কলকাতায় ২৪ ঘণ্টায় করোনার বলি ৩৫ জন।

এখনও পর্যন্ত রাজ্যে ১৪ হাজার ৫১৭ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯-এ।তবে টিকার আগমন নিয়ে ফের স্বস্তির খবর। সোমবার রাতেই কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবে ২ লক্ষ কোভিশিল্ডের ডোজ়।মূলত ৪৫ বছরের বেশি যাঁদের বয়স, তাঁদের জন্যই কেন্দ্রের তরফে এই টিকা পাঠানো হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর